17 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

Tarot হোরোস্কোপ — কার্ডের শক্তিতে কেমন কাটবে আপনার আজকের দিন?

কলকাতা: অগ্রগতি যে সব সময় বড় হতে হবে, তা নয়—ছোট ছোট জয়ও সমানভাবে গুরুত্বপূর্ণ। ১৭ জানুয়ারি ট্যারোট কার্ড (Tarot Card) সেই ছোট সাফল্যের দিকে নজর দেওয়ারই ইঙ্গিত দিছে।

মেষ: কুইন অফ সোর্ডস

আজ আপনার কাছে যা সত্যিই গুরুত্বপূর্ণ তার জন্য জায়গা তৈরি করুন। যা আপনার নয়, তা ছেড়ে দিতে পারলে নিজেকে অনেক হালকা লাগবে। সতর্ক থাকুন।

বৃষ: ফোর অফ কাপস

দুপুরের দিকে আপনার মনের অবস্থায় একটি স্পষ্ট পরিবর্তন অনুভব করতে পারেন। মনে হবে দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো বোঝা থেকে আজ মুক্তি পেয়েছেন। নিজেকে বিশ্রাম ও মানসিক শান্তি উপহার দিন এবং দুপুরের আগে কোনও গুরুতর সিদ্ধান্ত বা দায়িত্ব নিজের কাঁধে নেওয়া থেকে বিরত থাকুন।

মিথুন: পেজ অফ ওয়ান্ডস

আজ আপনার কাছে নতুন কোনও দায়িত্ব আসতে পারে, যা আপনি এতদিন এড়িয়ে চলছিলেন। কোনও ছোট ইঙ্গিত বা নীরব সংকেত আপনার সেই দায়িত্বের কথা নিশ্চিত করে দিতে পারে। জীবনের প্রতি আপনার নিজস্ব উপলব্ধি থেকেই আসবে। যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে।

কর্কট: টেন অফ পেন্টাকলস

কারা আপনার মুখের কথা নয়, বরং না বলা মনের কথাগুলোও বুঝতে পারে আজ তা স্পষ্ট হয়ে যাবে। কাড়া আপনার পাশে সত্যিই আছেন বুঝতে পারবেন।

সিংহ: দ্য হাই প্রিস্টেস

আজ যুক্তি নয়, অনুভূতি দিয়ে আপনি বিচার করবেন। আপনার অন্তরের কথা অনুসরণ করুন। এই মুহূর্তে অন্যের মতামতের চেয়ে আপনার ভেতরের দিকনির্দেশই সবচেয়ে নির্ভরযোগ্য।

কন্যা: নাইট অফ সোর্ডস

আজ কারও বলা হালকা কোনও কথা দীর্ঘদিন আপনার মনে রয়ে যেতে পারে। সেই মুহূর্তে বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও, পরে তা গভীরভাবে নাড়া দেবে। সঙ্গে সঙ্গে অতিরিক্ত বিশ্লেষণে না গিয়ে, কথাগুলোকে মনে স্থির হতে দিন এবং দেখুন সেগুলো আপনার ভেতরে কী প্রতিক্রিয়া তৈরি করে।

তুলা: দ্য এইট অফ পেন্টাকলস

কেউ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে, মনোযোগ অটুট রাখুন এবং আপনার অগ্রগতি ব্যক্তিগত রাখুন। প্রতিটি দিনের কাজের মাধ্যমে আপনি শক্তিশালী ভবিষ্যতের বীজ বপন করছেন। অগ্রগতি ধীর মনে হলে, একটু পিছনে তাকিয়ে দেখুন আপনি সত্যিই কতদূর এগিয়েছেন।

বৃশ্চিক: দ্য ফুল

আজ আপনি উদ্দেশ্য খুঁজে পাবেন। এটি প্রায়ই অপ্রত্যাশিত মুহূর্তে আসে, পরিকল্পনা অনুযায়ী নয়। নিজেকে তা গ্রহণ করতে দিন এবং উদ্দেশ্য সাধন করার চেষ্টা করুন।

ধনু: দ্য স্টার

আজ কিছু সূক্ষ্ম ইঙ্গিত আপনাকে এগিয়ে চলার দিকে উত্সাহিত করতে পারে। হয়তো একই শব্দ বারবার শুনছেন অথবা কোনো জ্ঞানী ব্যক্তি অজান্তেই সেই মূল্যবান কথা বলছে যা আপনার শোনার দরকার। এটি নতুন আশা ও স্পষ্টতার একটি মুহূর্ত। তবে এই দৃষ্টিভঙ্গি বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

মকর: সিক্স অফ সোর্ডস

সব কাজ আজই শেষ করতে হবে এমন কোনও চাপ নেই, আপনি নিজেই তা বুঝতে পারবেন! এক পা পিছনে নেওয়াও ঠিক আছে। জীবনের যাত্রা উপভোগ করুন।

কুম্ভ: দ্য হায়ারোফ্যান্ট

আজ আপনার অনুভূতি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যাবে, যা আপনাকে স্থিতিশীলতা এবং বাস্তব প্রেমের দিকে পরিচালিত করবে। আগামী কয়েক দিনে পরিস্থিতি পরিবর্তিত হবে এবং নতুন সুযোগ আসবে।

মীন: সেভেন অফ ওয়ান্ডস

আজ সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। পর্যবেক্ষণ করুন এবং দেখুন। গুরুত্বপূর্ণ আলোচনা বা ঘটনার মধ্যে শুধু একপাশে থেমে থাকা এবং নিরব থাকা আপনার জন্য খুব উপকারী হতে পারে। অন্যকে কথা বলার সুযোগ দিন। পরিস্থিতিকে নিজের মতো ঘটতে দিন। ধৈর্যের মাধ্যমে আপনি সত্যিই বিষয়টি বুঝতে পারবেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন