32 C
Kolkata
Friday, May 8, 2026
spot_img

মমতার ফাইলস খুলতে টাইম লাগলেও,বেঙ্গল ফাইলস আজ থেকেই

Aaj India Desk,কলকাতা:দীর্ঘ দিনের প্রতীক্ষা ও রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে পশ্চিমবঙ্গেও মুক্তি পেতে চলেছে বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত বহু বিতর্কিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস'(The Bengal Files)। দেশজুড়ে গত বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পেলেও,আইনি জটিলতা ও প্রশাসনিক বাধার কারণে রাজ্যে এতদিন এই ছবির প্রদর্শনী নিষিদ্ধ ছিল।

তবে বিধানসভা নির্বাচনের ফল গণনার পরেই , সিনেমার মুক্তি কার্যত রাজনৈতিক মহলে বিতর্কে সৃষ্টি করেছে। মমতার ফাইলস খুলতে সময় লাগলেও বেঙ্গল ফাইলস আজই জনসাধারণের কাছে উন্মুক্ত এমনটাই দাবি করছে রাজনৈতিক মহলের একাংশ। সিনেমাটি দেশভাগের আগের বাংলার রক্তাক্ত ইতিহাসকে কেন্দ্র করে তৈরি। এই সিনেমায় ১৯৪৬ সালের ডাইরেক্ট অ্যাকশন ডে বা গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালীর দাঙ্গার ঘটনা তুলে ধরা হয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছেন এক কাশ্মীরি পণ্ডিত সিবিআই অফিসার। এক নিখোঁজ সাংবাদিকের তদন্ত করতে গিয়ে তিনি দেশভাগের সময়কার চাপা পড়ে থাকা ভয়াবহ সত্যের মুখোমুখি হন।

সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন

মিঠুন চক্রবর্তী ,অনুপম খের পল্লবী যোশী ,দর্শন কুমার ,শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস এর মত দক্ষ অভিনেতারা।তবে ছবির মুক্তি নিয়ে শুরু থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে ছিল বিতর্ক। একপক্ষ মনে করছেন এটি ইতিহাসের অজানা অধ্যায় সামনে আনবে, অন্যপক্ষ এটিকে প্রোপাগান্ডা বা উস্কানিমূলক ছবি বলে দেখছে। তবে এবার সেই সমস্ত সমালোচনাকে বুড়াগুল দেখিয়ে কার্যত রং রোম রোমিয়ে সিনেমা হলে আজই  আসতে চলেছে বেঙ্গল ফাইলস।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন