Aaj India Desk,কলকাতা: তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে সেলিব্রিটি কার্ড বরাবরই একটি বড় হাতিয়ার। বাংলা সিনেমা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখদের ভোটের ময়দানে নামিয়ে সাধারণ মানুষের আবেগকে রাজনৈতিক স্বার্থে পরিণত করার কৌশল বহুবার ব্যবহার করেছে এই দল। কখনও অভিনেতা, কখনও পরিচালক, কখনও আবার গায়ক বা ক্রীড়াবিদ পরিচিত মুখকে সামনে এনে ভোটব্যাঙ্ক শক্ত করার চেষ্টা ছিল তৃণমূলের অন্যতম বড় পরিকল্পনা।
তবে সেই প্ল্যানও এবার কার্যত বিফলে গেলো, প্রায় ১০০ আসনের ও বেশি সংখ্যায় পরাজিত হলো বিজেপির কাছে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী , বিধায়ক নামের পাশাপাশি তার সবথেকে পরিচিত নাম ছিল পরিচালক তবে আজ ভরাডুবির মুখে বিধায়ক তকমা, ব্যারাকপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর বিপরীতে ছিল বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর। বিজেপির কৌস্তভ বাগচী মোট ৭৮,৪৬৬টি ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং রাজ চক্রবর্তী ১৫,৮২২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
৪ ঠা মে ভোট গণনার পর গণনা কেন্দ্র থেকে বেরোনোর মুখে বিক্ষোভের মুখে পড়েন রাজ চক্রবর্তী এবং সেখানেই দেখা যায় প্রাক্তন বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তীর গায়ের কাদা ছুড়তে , বিজেপি সমর্থকদের এই ধরনের আচরণ এ রাজ চক্রবর্তী বেশ কিছুটা লজ্জায় পড়েন ” চোর চোর ” স্লোগানও শোনা যায়।
কার্যত সেই অপমান সহ্য করতে না পেরেই কি রাজনীতির পথ থেকে অবসর নিল রাজ চক্রবর্তী ? এমনটাই ধারণা করছেন রাজনৈতিক মহলের একাংশ । সম্প্রতি এমনি একবার বার্তা নিজের সোশ্যাল মিডিয়া পেইজ থেকে শেয়ার করেছেন , তাহলে কি হেরে যাওয়ার পরেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত, নাকি পরিবর্তনের ইঙ্গিত ? যদিও এখন সবকিছু নিয়েই জল্পনা তবে সময়ের অপেক্ষা ।


