23 C
Kolkata
Friday, May 8, 2026
spot_img

মমতার ইস্তফা ছাড়াই ভাঙল বিধানসভা?সাংবিধানিক পথে বড় পদক্ষেপ রাজ্যপালের!

Aaj India Desk, কলকাতা: নতুন সরকার গঠনের আর মাত্র দু’দিন বাকি। কিন্তু বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ইস্তফা নিয়ে এখনও জোর চর্চা চলছে। আজ ছিল তাঁর সরকারের শেষ দিন। তবুও মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফা দেননি। এরপর সংবিধান অনুযায়ী বড় পদক্ষেপ নিলেন রাজ্যপাল আর. এন. রবি (R. N. Ravi)। ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের (২) নম্বর দফার (খ) উপ-দফা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা ব্যবহার করে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দেন। মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা সরকারি বিজ্ঞপ্তি জারি করে সেই খবর জানিয়েছেন।

এর ফলে আগামী দু’দিন রাজ্যের দায়িত্ব থাকবে রাজ্যপালের হাতে। একই সঙ্গে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যকালও শেষ হয়ে গেল। এবার নতুন নির্বাচিত বিধায়কদের নিয়ে ১৮তম বিধানসভা গঠনের রাস্তা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। এর আগেও ইস্তফার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “আমরা হারিনি, আমাদের ১০০টা আসন লুঠ করা হয়েছে।” সেই কারণেই তিনি সহজে পদ ছাড়তে চাননি বলেও স্পষ্ট জানিয়েছিলেন। এই বিষয় নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা হয়েছে।

এদিকে রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড ময়দানে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। সাধারণ মানুষকে সামনে রেখেই নতুন ডাবল ইঞ্জিন সরকার পথচলা শুরু করবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। এছাড়াও বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকতে পারেন। শপথ অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবে এসপিজি ও কলকাতা পুলিশ। আর ব্রিগেডের বাইরের এলাকায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন