25 C
Kolkata
Wednesday, May 6, 2026
spot_img

আচমকাই নিভে গেল বোলারের জীবন, শোকে স্তব্ধ ক্রিকেট দুনিয়া

Aaj India Desk ,কলকাতা: ভোরের আলো তখনও পুরোপুরি ছাড়েনি,ঠিক সেই সময়ই নেমে এল এক নীরব শোকের ছায়া, ক্রিকেট দুনিয়ায় জুড়ে তখন নিস্তব্ধতা।বুধবার, ৬ই মে প্রাক্তন ক্রিকেটার আমনপ্রীত সিং গিল (Amanpreet Singh Gill)-এর প্রয়াণে স্তব্ধ হয়ে গেছে ক্রিকেট মহল।পাঞ্জাব কিং(Punjab Kings)যে দলে নিজের ক্রিকেট জীবনের শুরুর দিনগুলো কাটিয়েছিলেন সেই দলই প্রথম শোকবার্তা জানায়। সঙ্গে শোক প্রকাশ করেছে Punjab Cricket Association-ও।

কিন্তু সবচেয়ে বেশি কথা বলেছে নীরবতাই,পাঞ্জাব কিংসের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট তাতে না ছিল দীর্ঘ লেখা, না কোনও বড় ঘোষণা। তবু সেই ছোট্ট শ্রদ্ধাঞ্জলিতেই যেন ধরা পড়ল এক বড় শূন্যতা।একসময় যে ক্রিকেটার দলের যাত্রার অংশ ছিলেন, আজ তিনি শুধু স্মৃতি মাঠের সেই দিনগুলো, ড্রেসিংরুমের হাসি সবই যেন হঠাৎ থেমে গেল।

ভারত অনূর্ধ্ব-১৯ দলে প্রতিনিধিত্ব করার পাশাপাশি কিংস ইলেভেন পাঞ্জাবসহ বিভিন্ন পর্যায়ে পাঞ্জাব ক্রিকেটকে নিষ্ঠা ও আবেগের সঙ্গে সেবা করেছেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোক নেমে এসেছে ক্রিকেট মহলে।

আমনপ্রীত সিং গিল ছিলেন পাঞ্জাব ক্রিকেটের এক পরিচিত মুখ। ডানহাতি মিডিয়াম-ফাস্ট বোলার হিসেবে তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেছেন এবং ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতেও মাঠে নেমেছেন। আইপিএলের শুরুর দিকের সময়ে তিনি কিংস ইলেভেন পাঞ্জাব দলের সঙ্গেও যুক্ত ছিলেন।

১৯৮৯ সালের ১৬ সেপ্টেম্বর জন্ম নেওয়া আমনপ্রীত শুধু ক্রিকেটার হিসেবেই নয়, প্রশাসনিক ভূমিকাতেও সক্রিয় ছিলেন। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (PCA)-এর সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হিসেবে ২০১৯-২০, ২০২০-২১, ২০২২-২৩ এবং ২০২৪-২৫ মৌসুমে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।খেলার মাঠ হোক বা নির্বাচক কমিটি পাঞ্জাব ক্রিকেটের বিকাশে তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন