27 C
Kolkata
Wednesday, May 6, 2026
spot_img

চা বিস্কুট খাওয়া ছাড়া কাজ ছিল না! বিস্ফোরক এই মন্ত্রী

Aaj India desk, কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকেই তৃণমূলের ( TMC )একের পর এক নেতামন্ত্রী উল্টো সুরে কথা বলছেন। দলের পাশে দাঁড়ানো নয় বরং দলের দিকে তাদের অভিযোগের তির। তৃণমূলে( TMC ) আই প্যাকের প্রভাব, অভিষেকের ক্ষমতাবান হয়ে ওঠা কিংবা স্বয়ং দলনেত্রীর অবহেলা নিয়ে অভিযোগ করছেন পাপিয়া ঘোষ সহ একাধিক নেতানেত্রী। এবার সেই দলে নাম লেখালেন প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। নিজের ফেসবুক প্রোফাইল থেকে এক ভিডিও করে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন।

কি বললেন মনোজ ?

ফেসবুক প্রোফাইল থেকে করা ওই ভিডিওতে বলেন,” এই ভিডিওতে আমি বলতে চাই, গত পাঁচ বছর ধরে তৃণমূলে ( TMC )আমার কাজ কীভাবে বাধা পেয়েছে। আমি এই বিষয়টিই জানাতে চাই। অরূপ বিশ্বাস আমাকে কাজ করতে বাধা দিতেন। আমি খেলার জগৎ থেকে এসেছি তাই খেলাধুলার জন্য অনেক কিছু করতে চেয়েছিলাম।কিন্তু ক্রীড়া দপ্তরে চা-বিস্কুট খাওয়া ছাড়া আমার আর কোনো কাজ ছিল না। আমাকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতো না। এমনকি ডুরান্ড কাপের সময় আমি মাঠেও ছিলাম, তবু আমাকে আমন্ত্রণ জানানো হয়নি কারণ অরূপ বিশ্বাস আমার ভাবমূর্তি সহ্য করতে পারতেন না। বারবার অপমান করার কারণে আমি মেসির অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না। আমার মনে হচ্ছিল গুরুতর কিছু একটা ঘটতে চলেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রাজ্যের সমস্ত ক্রীড়াপ্রেমীরা অরূপ বিশ্বাসের কারণে বিব্রত হয়েছিলেন। শুধুমাত্র অরূপ বিশ্বাসের কারণে মেসি ৫-১০ মিনিটের মধ্যেই অনুষ্ঠান ছেড়ে চলে যান। আপনারা কল্পনা করতে পারেন, গত পাঁচ বছরে ক্রীড়া দপ্তরে আমাকে কী কী সহ্য করতে হয়েছে… আমি বলতে চাই যে ঈশ্বর যা করেন, তা ভালোর জন্যই করেন। এই সংকীর্ণমনা সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল সরকার শুধু নিজেদের জন্য কাজ করত, জনগণের জন্য নয়। শিবপুরের জন্য অনেক কিছু করার ছিল, যা আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, এমনকি ক্যাবিনেট বৈঠকে গলাও চড়িয়েছি। একদিন আমি মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি তুলেছিলাম, তিনি আমার মুখের উপর বললেন, “আমার কি আর কোনো কাজ নেই?” আমি কী বলতে চাইছিলাম, তা পরিষ্কার করে বলার জন্য তিনি আমাকে ২০ সেকেন্ডও সময় দেননি। তৃণমূল ( TMC )সরকার ছিল মিথ্যা প্রতিশ্রুতির উপর ভিত্তি করে। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে এই সরকার বেশিদিন টিকবে না।”

উল্লেখ্য মনোজের আগে আর এক প্রাক্তন ক্রিকেটার লক্ষীরতন শুক্লাও ক্রীড়া দপ্তরের দায়িত্ব ছেড়ে দেন। সূত্রের খবর মনোজের বক্তব্যের সাথে সহমত তিনিও। তবে ওয়াকিবহাল মহলের প্রশ্ন আজ যখন তৃণমূল( TMC ) হেরে গেল তখনই সকলের নৈতিকতা জেগে উঠছে? এতদিন কোথায় ছিল এই নীতিবোধ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন