25 C
Kolkata
Wednesday, May 6, 2026
spot_img

বিজেপির মন্ত্রিসভা কেমন হতে পারে? উঠে আসছে সম্ভাব্য তালিকা

Aaj India Desk ,কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতেই স্পষ্ট হয়ে গেল পালাবদলের ছবিটা। দীর্ঘদিনের ক্ষমতাসীন শাসকদল তৃণমূল কংগ্রেসের ভরাডুবি ঘটিয়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (BJP) । রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, আর কারা থাকছেন মন্ত্রিসভায়?

সম্ভাব্য মন্ত্রী তালিকা 

Aaj India সূত্রের খবর তাপস রায় স্পিকারের পদে বসতে পারেন। অন্যদিকে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়েও জল্পনা তুঙ্গে। বিজেপির প্রথম সারির একাধিক নেতার নাম উঠে আসছে সম্ভাব্য মন্ত্রী হিসেবে অগ্নিমিত্রা পাল ,রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, ইন্দ্রনীল খান ,দিলীপ ঘোষ,স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ , এর মত হেভি ওয়েট নেতারা থাকছে মন্ত্রী তালিকায়।

এই তালিকায় অভিজ্ঞতা ও নতুন মুখ দুইয়েরই সংমিশ্রণে রাখা হয়েছে।সংগঠনে সক্রিয় ভূমিকা, নির্বাচনী লড়াইয়ে অবদান এবং জনসংযোগ ,এই সবকিছু বিচার করেই সম্ভাব্য মন্ত্রীদের নাম উঠে আসছে।

তবে এখনও পর্যন্ত দলীয়ভাবে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। খুব শীঘ্রই বিধায়ক দলীয় বৈঠকের পরই স্পষ্ট হবে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী এবং কারা থাকছেন মন্ত্রিসভায়।রাজ্য রাজনীতিতে এই বড় পরিবর্তন নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যের রাজনৈতিক মহল এখন তাকিয়ে রয়েছে সেই ঘোষণার দিকেই। কারণ এই নতুন মন্ত্রিসভাই আগামী দিনের প্রশাসনিক দিশা নির্ধারণ করবে। ক্ষমতার এই পরিবর্তন শুধু রাজনৈতিক সমীকরণই বদলাবে না, বরং রাজ্যের উন্নয়ন ও নীতিনির্ধারণেও বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন