27 C
Kolkata
Wednesday, May 6, 2026
spot_img

এলপিজি সিলিন্ডার চান? বদলে গেল নিয়ম

Aaj India desk, নয়াদিল্লি: বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও পশ্চিম এশিয়ার হরমুজ প্রণালীর উত্তেজনার প্রভাবে জ্বালানি গ্যাস (LPG) আমদানিতে চাপ তৈরি হয়েছে বহুদিন। এই অবস্থায় নানারকম পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যেই আবার নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক সরবরাহ-সংক্রান্ত নিয়মে সংশোধন এনে এমন ব্যবস্থাই করেছে, যাতে একই বাড়িতে একসঙ্গে দু’টি সংযোগ রাখা না যায়।

কি বলা হয়েছে নতুন নিয়মে? 

নতুন নিয়মে বলা হয়েছে যেসব পরিবারের আগে থেকেই প্রাকৃতিক গ্যাস( PNG) সংযোগ আছে, তারা আর সরকারি তেল সংস্থার কাছ থেকে জ্বালানি গ্যাস (LPG) সিলিন্ডার রাখতে, নতুন করে নিতে বা রিফিল করাতে পারবেন না।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, যাদের দু’টি সংযোগই আছে, তাদের জ্বালানি গ্যাস(LPG) সংযোগ জমা দিতে হবে। সরকার থেকে জানানো হয়েছে যেসব পরিবার শুধু সিলিন্ডারের ওপর নির্ভরশীল, তাদের জ্বালানি গ্যাস(LPG)সরবরাহ আপাতত যেমন ছিল তেমনই রয়েছে। সরকার অনুরোধ করেছে যাদের প্রাকৃতিক গ্যাস( PNG) সংযোগ আছে, তারা যেন শীঘ্রইজ্বালানি গ্যাস( LPG )ডিস্ট্রিবিউটর বা তেল সংস্থার সঙ্গে যোগাযোগ করে জ্বালানি গ্যাস (LPG) সংযোগটি জমা দেন, যাতে পরিষেবা বজায় থাকে।

কেন এই নিয়ম?

পশ্চিম এশিয়ার রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে হরমুজ প্রণালীর আশপাশে জাহাজ চলাচলের ঝুঁকির কারণে জ্বালানি গ্যাস (LPG )সরবরাহতে চাপ তৈরি হয়েছে। ভারতের জ্বালানি গ্যাস( LPG )আমদানির বড় অংশ সাধারণত এই পথ দিয়েই আসে।কিন্তু যুদ্ধ পরিস্থিতে তা ব্যাহত হচ্ছে। ফলে জ্বালানি গ্যাস(LPG )যাতে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহার করা যায় এবং যেসব বাড়িতে এখনও প্রাকৃতিক গ্যাস (PNG) নেটওয়ার্ক পৌঁছায়নি, সেখানে পরিষেবা ব্যাহত না হয় তার জন্যই এই উদ্যোগ। মূলত সিলিন্ডারভিত্তিক রান্নার গ্যাসের ওপর চাপ কমাতেই প্রাকৃতিক গ্যাস( PNG)-র দিকে ঝোঁকা হচ্ছে বলে সরকারের দাবি। সূত্রের খবর ইতিমধ্যেই লক্ষ লক্ষ গ্রাহক তাদের জ্বালানি গ্যাস(LPG ) সংযোগ জমা দিয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন