Aaj India desk, কলকাতা: গত ১২ই ডিসেম্বর ২০২৫ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল লিওনেল মেসির (Lionel Messi)‘জি.ও.এ.টি ট্যুর’-এর অনুষ্ঠান। সমগ্র কলকাতাবাসী অপেক্ষা করে ছিল, তাদের স্বপ্নের নায়ককে চোখের দেখাটুকু দেখতে। এমনকি পুরো মাসের মাইনে দিয়ে তারা টিকিট কেটেছিলেন একবার মেসিকে দেখার আশায়। কিন্তু তাদের সে আশা পূরণ হয় না। তার আগেই মেসিকে ঘিরে হয় তীব্র বিশৃঙ্খলা ও ভাঙচুর। এই ঘটনায় আয়োজক শতদ্রু দত্তকে ৩৭ দিনের জন্য জেল খাটতে হয়। পালাবদলের পর এবার হুঙ্কার দিলেন শতদ্রু।
কি বললেন তিনি ?
এদিন সমাজ মাধ্যমে কিছু পোস্ট করে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন শতদ্রু। তিনি লিখেছেন, ” রিষরা থেকে রোজারিও ,স্বপ্ন অনেক কষ্ট করে করেছিলাম, একটা পশু সেটা নষ্ট করে দিল।” রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে মেসির(Lionel Messi) ছবি দিয়ে তিনি লেখেন, ” নিজের মাইলেজের জন্য আমার এত কষ্ট করে করা ইভেন্ট শেষ করে দিলেন, এবার কোর্টে দেখা হবে।” অভিযোগ উঠেছিল অরূপ বিশ্বাসের পরিবারের লোকেদের ঘিরে থাকার জন্য দর্শকরা মেসিকে(Lionel Messi) দেখতে পাননি। আজ মেসির সাথে অরূপের পরিবারের ছবি দিয়ে শতদ্রু লেখেন, ” যখন শেষ চেষ্টা করেছিলাম মেসিকে স্টেডিয়ামে ঘোরানোর, তখন গায়ের জোরে নিজের পরিবারের ছবি তোলালো বার বার বারণ করা সত্ত্বেও। সব কটাকে কোর্টে টানবো। ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ।”মেসিকান্ডে(Lionel Messi) যুক্ত সকলের নামে আলাদা করে এফ আই আর এবং মানহানির মামলাও করবেন বলে জানিয়েছেন শতদ্রু দত্ত। প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়বেন বলেও জানিয়েছেন তিনি।
কি ঘটেছিল?
গত বছর ১৩ ই ডিসেম্বর ‘জি.ও.এ.টি ট্যুর’-নামক অনুষ্ঠানে কলকাতায় আসেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি(Lionel Messi)। দর্শকরা মোটা টাকার টিকিট কেটে যুবভারতী ক্রীড়াঙ্গনে জড় হন। কিন্তু মেসিকে ঘিরে থাকে ভিআইপিদের ভিড়, ফলে ছোটখাট চেহারার মেসি ঢাকা পরে যান। পাশাপাশি নিরাপত্তার অভাব বোধ করায় নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন তিনি। ফলে শুরু হয় চরম বিশৃংখলা। দর্শকরা মাঠে নেমে পড়েন, জলের বোতল ছোড়েন এবং ব্যাপক ভাঙচুর চালান।আয়োজক সংস্থা ও শতদ্রু দত্তের বিরুদ্ধে অব্যবস্থাপনা, টিকিট জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা বিমানবন্দর থেকে শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়। তাঁকে ৩৭-৩৮ দিনেরও বেশি সময় জেলে কাটাতে হয়। পরে জামিনে মুক্তি পান। জেলখাটার যন্ত্রণায় শতদ্রু এখন আহত বাঘ। ক্ষমতাহীন অরূপ কি মুক্তি পাবেন তাঁর হাত থেকে?


