28 C
Kolkata
Wednesday, May 6, 2026
spot_img

কে হবেন বিরোধী দলনেতা? আজ বিকালেই বৈঠকে ডাক মমতার

Aaj India Desk,কলকাতা:১৫ বছরের টানা শাসনের পর আসন হারিয়ে ভরাডুবি অবস্থা তৃণমূলে। আপাতত বঙ্গের রাজনীতির মানচিত্রে বড়সড় পরিবর্তন। ক্ষমতা হারিয়ে এবার বিরোধী আসনে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। আর সেই বদলের মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন কে হচ্ছেন বিরোধী দলনেতা?

আপাতত মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নিতে রাজি নন তিনি, এরই মাঝে আজ বিকেলের বৈঠকে ডাক মমতার , সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এখন নাটকীয় বিবর্তন ,আসলে মোর কোন দিকে যাবে এখন সেটাই বোঝার ।

বুধবার বিকাল চারটে , কালীঘাটে সকল বিধায়কদের বৈঠকে ডাক দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর এই বৈঠকেই চূড়ান্ত হতে পারে বিরোধী দলনেতার নাম ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)-র সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের ভিতরে ঐক্য ধরে রাখা। কারণ, ক্ষমতায় থাকাকালীন যে শৃঙ্খলা বজায় থাকে, বিরোধী শিবিরে তা ভেঙে পড়ার সম্ভাবনাই বেশি। ইতিমধ্যেই বিভিন্ন স্তরে অসন্তোষের ইঙ্গিত মিলছে বলেও দাবি উঠেছে।

আজকের এই বৈঠক তাই শুধুই একটি সাংগঠনিক মিটিং নয়, বরং তৃণমূলের ভবিষ্যৎ রাজনীতির টার্নিং পয়েন্ট। এখন দেখার কালীঘাটের দরজা বন্ধ বৈঠকের পর বেরিয়ে আসে কোন নাম, আর সেই নাম কি নতুন করে গড়ে তুলতে পারে বিরোধী রাজনীতির।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন