Aaj lndia Desk ,কলকাতা: বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরই নবান্নের ওপর নজরদারি বাড়ালো,কেন্দ্রীয় বাহিনী বলয়ে কড়া বেষ্টনীর মধ্যে এখন শিকলে বন্দি নবান্ন । বঙ্গ জুড়ে যখন গেরুয়া রঙের জয় চলছে ঠিক তখনই পতনের লগ্ন ঘনিয়ে এসেছে তৃণমূলের দরজায় কার্য তো হাঁপিয়ে ওঠার মত পরিস্থিতি একদিকে পরাজয় অন্যদিকে পতন , ইস্তফা নিয়েও চলছে রাজ্য রাজনীতিতে বিতর্ক , নবান্ন এখন বাহিনী বেষ্টনে।
ফাইল লোপাটের আশঙ্কা ?
গতকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই নবান্ন, মুখ্য সচিবের কড়া নির্দেশ “কোনরকম কাগজপত্র বা ফাইল নথি যেনো বাইয়ের না যায়” পাশাপাশি চেকিং প্রক্রিয়াও সচল রাখা হয়েছে , অর্থাৎ সম্পূর্ণ নজরদারির মধ্যেই কার্যত রাখা হয়েছে নবান্ন কে। তবে বাদ যাচ্ছে না বেশ কিছু বিধানসভার পঞ্চায়েত বা কার্যালয় ও , সেখানেও রাখা হয়েছে পুলিশবাহিনী ,সব মিলিয়ে আগেই আশঙ্কায় স্পষ্ট ২০১১ বদল নিশ্চিত হতেই মহাকরণ থেকে ফাইল সরানোর আশঙ্কা তৈরি হয় আর সেই আশঙ্কা জেরেই এবারের এই পদক্ষেপ এমনটাই দাবি করছে একাংশ ।
নবান্নকে ঘিরে তৈরি হওয়া এই নজিরবিহীন নিরাপত্তা বলয় এখন রাজ্য রাজনীতির অন্যতম বড় চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রশাসনিক মহল থেকে রাজনৈতিক অন্দর সর্বত্রই শুরু হয়েছে জোর জল্পনা। কেন হঠাৎ করে এত কড়া নজরদারি? কী এমন আশঙ্কা তৈরি হয়েছে যে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনকে কার্যত বহুস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে হল? এই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলের অন্দরে।


