29 C
Kolkata
Sunday, May 3, 2026
spot_img

ভোটের আবহে পঞ্চমবার বদল কালীঘাট থানায়! চামেলীর বদলে কে নতুন দায়িত্বে ?

Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনার ঠিক আগে কালীঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) পদে ফের বড় পরিবর্তন। রবিবার কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দের নির্দেশে চামেলী মুখোপাধ্যায়কে সরিয়ে ফের নিয়োগ করা হলো নতুন ওসি।

কে এলেন নতুন দায়িত্বে ? 

শনিবারই চামেলী মুখোপাধ্যায়কে কালীঘাট থানার OC করা হয়েছিল। এরপর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সেই সিদ্ধান্ত বদলে ফেলল কলকাতা পুলিশ। চামেলী মুখোপাধ্যায়ের পরিবর্তে বলাই বাগকে কালীঘাট থানার ওসি নিযুক্ত করা হলো। আগে ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি ছিলেন বলাই বাগ।

নির্বাচনের আগে বারবার রদবদল

উল্লেখ্য, নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এটি নিয়ে পঞ্চমবার কালীঘাট থানায় রদবদল হলো। এর আগে নির্বাচন কমিশনের নির্দেশে কালীঘাট থানার তৎকালীন OC-কে সরিয়ে উৎপল ঘোষ নতুন ওসি হিসেবে নিয়োগ হন। এর পর দ্বিতীয় দফা ভোটের মাত্র চারদিন আগে শুভেন্দু অধিকারীর নমিনেশন ফাইলিংয়ের সময় আইনশৃঙ্খলা রক্ষায় অবহেলার অভিযোগে নির্বাচন কমিশন উৎপল ঘোষকে সরিয়ে দেয়। এরপরেই স্পেশাল ব্রাঞ্চ থেকে গৌতম দাসকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পরেই বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করা হয়। উর্দি পরা অবস্থায় আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করে ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’ লিখেছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার মুখ্য নির্বাচন কমিশনার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে বিষয়টি জানান।

গৌতম দেবের জায়গাতেই নতুন ওসি পদে গতকালই চামেলী মুখোপাধ্যায়কে নিযুক্ত করা হয়। বহুদিন বাদে মহিলা ওসি নিয়োগ হওয়ায় খুশির হাওয়াও ছিল কলকাতায়। তবে পুরো একদিন শেষ না হওয়ার আগেই ফের রদবদল ঘটলো।

কালীঘাট থানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবাসস্থলের এলাকায় পড়ে। এই স্পর্শকাতর এলাকায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে বার বার রদবদল ঘটানো হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন