29 C
Kolkata
Thursday, April 30, 2026
spot_img

মে মাস থেকে পেট্রোল ও রান্নার গ্যাসের দামে ফের ধাক্কা?

Aaj India Desk, নয়াদিল্লি: ভোটের পরে যে এলপিজি (LPG) সিলিন্ডারে দাম বেশ কিছুটা বাড়তে পারে এমনটাই আশঙ্কা করেছিল সাধারণ মানুষ। পাশাপাশি পেট্রোল-এরও দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।ইরান-ইজরাইলের-আমেরিকার সংঘাতের জেরে আগেই এলপিজির দাম ছিল মধ্যবিত্তের নাগালের বাইরে। আর এখন আবারো সেই আশঙ্কা। তবে এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না, দাম ঠিক কতটা বাড়তে পারে। অয়েল মার্কেটিং সংস্থা গুলি জানিয়েছে , ১ মে নতুন দাম ঘোষণা হতে পারে ।

পাশাপাশি এই খবরও পাওয়া যাচ্ছে ১মে থেকে এলপিজি সিলিন্ডার বুকিং ও ডেলিভারি ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন , তবে এ নিয়ম যে মধ্যবিত্তের জন্য কত টা সুবিধাভোগী এখন সে টাই দেখার ।

নতুন বুকিং নিয়ম   

আগে যে নিয়ম কার্যকর ছিল এখন তার পরিবর্তন আনা হয়েছে। শহরাঞ্চলে দুই সিলিন্ডারের মধ্যে বুকিং এর পার্থক্য ছিল আগে ২১ দিন। এখন সেই সময় সীমা বাড়িয়ে ২৫ দিন করা হবে। তবে এই নিয়মে সমস্যায় পড়তে পারে গ্রামাঞ্চলের মানুষরা। সেক্ষেত্রে সময়সীমা বাড়িয়ে ৪৫ দিন করা হবে, এমন টাই জানা গিয়েছে , তবে যদি কেউ বুকিং টাইমের আগে বুকিংয়ের চেষ্টা করে তবে তাকে সিস্টেম থেকে আপনা-আপনি ব্লক করে দেওয়া হবে । পাশাপাশি নতুন নিয়ম কার্যকর হলে ডেলিভারি অথেনটিকেশন কোড বা ডিএসি বাধ্যতামূলক করা হবে বলেই জানা গিয়েছে , সুতরাং এবার থেকে রিসিভ না দেখালে গ্রাহকরা সিলিন্ডার পাবে না, বুকিং করলে যে ওটিপি আসবে গ্রাহকদের রেজিস্টার নাম্বারে তা বললেই একমাত্র ডেলিভারি পাওয়া সম্ভব যদিও ইতিমধ্যেই ওটিপিভিত্তিক বুকিং এর কাজ শুরু হয়েছে। তবে পাশাপাশি প্রধানমন্ত্রীর উজালা গ্যাস যোজনা এলপিজি গ্রাহকদের পেতে হলেও সেক্ষেত্রে আধার কার্ড ভিত্তিক কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন