30 C
Kolkata
Tuesday, April 28, 2026
spot_img

মর্মান্তিক ঘটনা, তরমুজ খেয়ে শেষ পরিবার, ফল পাঠানো হল ল্যাবে

Aaj India desk, মুম্বাই: মর্মান্তিক ঘটনার সাক্ষী মুম্বাই। নিরীহ একটি ফল থেকে জীবন চলে গেলো(death)একই পরিবারের ৪ জনের;রহস্য ঘনীভূত। আত্মীয়দের সঙ্গে নৈশভোজ করার সময় মৃত্যু(death) হল স্বামীস্ত্রী ও দুই সন্তানের।পুলিশ সূত্রে খবর খাদ্যে বিষক্রিয়া থেকেই ঘটেছে এই ঘটনা। স্থানীয় জে জে মার্গ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ নথিভুক্ত করে বিষয়টি তদন্ত করছে।

কি ঘটেছিল ? 

পুলিশ সূত্রে জানা গেছে, পাইধনির মোগল বিল্ডিংয়ের বাসিন্দা আব্দুল্লাহ ডোকাদিয়া (৪০), তার স্ত্রী নাসিম (৩৫) এবং তাদের দুই মেয়ে আয়েশা (১৬) ও জয়নাব (১৩)শনিবার রাতে আব্দুল্লাহর ভাই ও বোনসহ পাঁচজন আত্মীয়কে তাদের বাড়িতে আমন্ত্রণ জানান। রাত প্রায় সাড়ে ১০টার দিকে তারা নয়জনই রাতের খাবার খান নৈশভোজ শেষ হলে পাঁচজন অতিথি বাড়ি ফিরে যান।অতিথিরা চলে যাওয়ার পর রাত ১টা থেকে দেড়টার দিকে পরিবারটি তরমুজ খায়। আত্মীয়রা ওই তরমুজ খাননি বলেই সূত্রের খবর। রবিবার ভোর সাড়ে ৫টা থেকে ৬টার দিকে চারজনেরই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পারিবারিক চিকিৎসককে ডাকা হলে তিনি জেজে হাসপাতালে রেফার করেন। রবিবার সকাল প্রথমে ছোট মেয়ে মারা (death)যায়, এরপর বড় মেয়ে এবং তাদের মা নাসিমেরও মৃত্যু (death) হয়। রাত ১০টা ৩০ মিনিটে আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন।আন্ধেরিতে মোবাইল সরঞ্জামের দোকান রয়েছে তাঁর। মৃত্যুর আগে জবানবন্দিতে আব্দুল্লাহ জানিয়েছিলেন যে ঘুমাতে যাওয়ার আগে তাঁরা তরমুজ খেয়েছিলেন।

কোন পথে তদন্ত?

পুলিশ অন্য পাঁচজন অতিথিকেও পরীক্ষা করেছে, কিন্তু তাদের কারও মধ্যেই কোনো উপসর্গ দেখা যায়নি। মনে করা হচ্ছে রাতের খাবার নয় তরমুজ থেকেই মৃত্যুগুলি (death) ঘটেছে। কোনো বিষাক্ত পদার্থ আছে কিনা তা পরীক্ষার জন্য রাতের খাবারের উচ্ছিষ্ট ও অর্ধেক তরমুজ কালিনার ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগারে পাঠানো হয়েছে।জেজে হাসপাতালে ৪জনের ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে তারা ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষা করবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন