Aaj lndia Desk ,কলকাতা : গত ২ রা এপ্রিল পরিচালক উৎসব মুখোপাধ্যায় হঠাৎই নিখোঁজ হন , এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই টলিউড থেকে সাধারণ মানুষ এর মনে একটাই প্রশ্ন ” কোথায় পরিচালক উৎসব মুখোপাধ্যায় ” (Utsav Mukherjee)। রহস্যে ঘনীভূত এই ঘটনা কিনারা পাওয়া যায়নি ৩ সপ্তাহ ।
তবে দীর্ঘ ২৪ দিনের অপেক্ষার অবসান , গত ২ রা এপ্রিল নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় , আজ ২৬ তারিখ উৎসব (Utsav Mukherjee)-এর স্ত্রী মৌপ্রিয়া বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানান উৎসবের খোঁজ পাওয়া ব্যাপারে, অর্থাৎ পরিষ্কারভাবে তিনি জানান উৎসবকে পাওয়া গিয়েছে। সাথে সাথে তিনি উৎসবের তথা নিজের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ ও জানাই ।

কোথায় ছিল উৎসব ?
আপাতত উৎসব আছে কলকাতার বাইরে উৎসবেরই (Utsav Mukherjee) এক বন্ধুর বাড়িতে, তবে কিভাবে তার বাড়ি গেলেন ? এবং এতদিন কোথায় ছিলন? সে ব্যাপারে এখনো স্পষ্ট কিছু জানা যায় নি , যদিও তিনি বলেন এর থেকে বেশি কিছু তিনি জানেন না , ভবিষ্যতে জানতে পারলে অবশ্যই বিস্তারিত জানাবেন।
২৪ দিনের রহস্য, অজস্র প্রশ্ন তবু উত্তর যেন অধরাই। কেন এই হঠাৎ অন্তর্ধান? কী ঘটেছিল এতদিন? এই নিয়ে এখনই কিছু বলতে নারাজ পুলিশও। তবে জানা যাচ্ছে দিল্লির কোন এক বন্ধুর বাড়িতে রয়েছে উৎসব আর তাকে ফেরাতেই দিল্লির পথে মৌপিয়া।
জানা যাচ্ছে এরই মাঝে মৌপ্রিয়া সাথে উৎসবের (Utsav Mukherjee) কথা হয়েছে , উৎসব খুব ক্লান্ত কথা বলার মত অবস্থায় নেই তাই এখনি বিস্তারিত কোন তথ্য পাওয়া যাচ্ছে না।


