33 C
Kolkata
Sunday, April 26, 2026
spot_img

“কমপ্রোমাইজড ব্যুরোক্রেসি”—মমতার পাশে WBPSC সদস্যকে নিয়ে খোঁচা শুভেন্দুর!

কলকাতা: গতকাল অর্থাৎ শনিবার ভবানীপুরের চক্রবেরিয়া রোড সংলগ্ন স্বামীনারায়ণী মন্দিরের আছে আয়োজিত জনসভায় রেগে গিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। কারণ ছিল ওই একই সময় ভবানীপুরের লক্ষ্মীনারায়ণ মন্দির এর কাছে সভা করছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)! বিজেপির সভার মাইকের আওয়াজে তাঁদের সভা ব্যহত হচ্ছে বলে অভিযোগ করেন মমতা।

এবার মমতার সেই সভা নিয়েই তাঁকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর একজন বর্তমান সদস্য, বলে দাবী করেছেন শুভেন্দু। রবিবার এক্সের পোস্টে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লেখেন, “পশ্চিমবঙ্গে কি সাংবিধানিক শিষ্টাচারের বিন্দুমাত্র অবশিষ্ট আছে, নাকি নেই? WBPSC-এর বর্তমান সদস্য দিগন্ত বাগচিকে গতকাল ভবানীপুরে তৃণমূলের সভামঞ্চে দেখা গিয়েছে।”

X link: https://x.com/SuvenduWB/status/2048276812284014785

তিনি আরও লেখেন, “তিনি অভিযোগ করেন, একটি সাংবিধানিক সংস্থার সদস্যের রাজনৈতিক মঞ্চে উপস্থিতি সরকারি নিয়োগ ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই ধরনের আচরণ আদর্শ আচরণবিধির (MCC) পরিপন্থী এবং এতে কমিশনের প্রতি জনবিশ্বাস ক্ষুণ্ণ হতে পারে।” ঘটনায় নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্যসচিবের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত, বলে মন্তব্য করেন শুভেন্দু। অন্যদিকে, এই ঘটনায় শাসক শিবিরের তরফে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রেগে গিয়েছিলেন মমতা

প্রসঙ্গত, গতকাল ভবানীপুরের চক্রবেড়িয়া রোডের কাছে সভা করছিলেন মমতা। ওই একই সময় ভবানীপুরের লক্ষ্মীনারায়ণ মন্দির এর কাছে সভা করছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মাত্র ৬০০ মিটারের মধ্যেই দুটো সভা হওয়ায় কার্যত সমস্যার সৃষ্টি হয়। আর তাতেই বেজায় রেগে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একপ্রকার রেগেই সভাবমঞ্চ থেকে বিদায় নেন তিনি। ঘটনায় ভবানীপুর থানায় একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও সুরাহা মেলেনি, বলে মঞ্চ থেকে দাবী করেন তৃণমূলের এক কর্মী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন