35 C
Kolkata
Saturday, April 25, 2026
spot_img

ভোটমুখী ৩ জায়গায় ED-র ম্যারাথন তল্লাশি! কাদের বাড়িতে হানা?

কলকাতা: দ্বিতীয় দফা ভোটগ্রহণে মাঝে বাকি ৩ দিন। তার আগে ফের অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি (ED)। শনিবার সকাল থেকেই কলকাতা সহ হাবড়া ও পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। উল্লেখযোগ্যভাবে এই ৩ জায়গাতেই আগামী ২৯ এপ্রিল ভোট। জানা গিয়েছে, কলকাতা, বর্ধমান এবং হাবড়া মিলিয়ে মোট ৯ টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি (ED)।

রেশন দুর্নীতি মামলায় একাধিক ব্যবসায়ীর বাড়িতে হানা দিচ্ছেন ইডি আধিকারিকরা। কলকাতা জোনাল অফিস আজ পিএমএলএ (Prevention of Money Laundering Act, 2002) আইনের আওতায় অভিযান চালাচ্ছে।মামলায় মূল অভিযুক্তদের মধ্যে রয়েছেন নিরঞ্জন চন্দ্র সাহা ও অন্যান্যরা। ইডির তদন্ত শুরু হয় পশ্চিমবঙ্গ পুলিশের একটি এফআইআর (নং ১১৫০/২০২০, তারিখ ২৩.১০.২০২০)-এর ভিত্তিতে। জানা গিয়েছে এদিন সুভাষ রোড এলাকায় পার্থ সাহা, রাজীব সাহা, শ্রমিক চন্দ্র নামক ৩ জন ব্যবসায়ীর দোকানে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা।

উল্লেখ্য, হাবরার কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় পূর্বে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার পর বর্তমানে তিনি জামিনে মুক্ত। এই প্রেক্ষাপটে, দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে তাঁর নির্বাচনী এলাকায় ইডির (ED) এই তল্লাশি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন