36.9 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

লাভপুরে রক্তাক্ত বিজেপি এজেন্ট ! মুরারইতে দুজন কংগ্রেস কর্মীর মাথা ফাটানোর অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে !

Aaj India Desk, বীরভূম : বাংলার প্রথম দফার ভোটের দিন সামনে এলো বীরভূমের (Birbhum) রক্তাক্ত ছবি। একাধিক হিংসার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।

বীরভূমের (Birbhum) লাভপুর বিধানসভা এলাকার একটি বুথের বাইরে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার এজেন্টের উপর হামলার অভিযোগ ওঠে। দলীয় সূত্রে দাবি, ওই এজেন্টকে লক্ষ্য করে মারধর করা হয়, যার ফলে তাঁর মাথা ফেটে যায়। দ্রুত তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

বীরভূমের (Birbhum) মুরারই এলাকায় দুই কংগ্রেস কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। কংগ্রেসের দাবি, তৃণমূল সমর্থকরা তাদের উপর চড়াও হয় এবং মারধর করে। এতে দুজনেরই মাথায় আঘাত লাগে বলে অভিযোগ। দাবি অনুযায়ী, তৃনমূল-কংগ্রেসের বচসা বাঁধে। এরপর তা দ্রুত হাতাহাতির রূপ নেয়।

কমিশনের কড়া নজরদারি সত্ত্বেও রাজ্য জুড়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। তবে অন্যান্য জায়গায় রক্তারক্তির ঘটনা দেখা না গেলেও বীরভূমে এখন মাটি গরম হয়ে উঠেছে। স্থানীয় স্তরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, বুথ দখল বা প্রভাব বিস্তারের চেষ্টা, সমর্থকদের মধ্যে উত্তেজনার কারণে বীরভূমের পরিস্থিতি এখন উত্তপ্ত। তবে কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ সাময়িক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাগুলির তদন্ত শুরু হয়েছে। কর্মীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন