31 C
Kolkata
Thursday, April 23, 2026
spot_img

শিলিগুড়ির একাধিক বুথে ইভিএম বিকল, দেরিতে ভোট শুরু

Aaj lndia Desk ,দার্জিলিং: বিধানসভা নির্বাচন (Assembly Election) এর আজ প্রথম দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । রাজ্যের মোট ১৫২টি আসনে প্রার্থীদের লড়াই ঘিরে সকাল থেকেই উত্তেজনা প্রবল । তবে ভোট শুরুর আগেই থেকেই বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করেছে।

শিলিগুড়ির একাধিক বুথে ইভিএম(EVM) মেশিন খারাপের খবর পাওয়া গেছে । বিশেষ করে ২৬/২৩৫ নম্বর বুথ, রামকৃষ্ণ পাঠশালায় ইভিএম(EVM) খারাপ হয়ে যাওয়ায় মকপোল প্রক্রিয়া আটকে যায়। এর ফলে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা সম্ভব হয়নি। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্রুত নতুন ইভিএম আনার ব্যবস্থা করা হয়েছে এবং সেটি বসানোর পর ভোট প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।

পাশাপশি শিলিগুড়ির জগদীশ হাই স্কুলের একটি বুথেও একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে ভোটকর্মীদের। সেখানে ইভিএম খারাপ হয়ে পড়ায় কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখতে হয়।

এই ঘটনায় ভোটারদের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হলেও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ চালু করা হবে। নির্বাচন প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেদিকে নজর রাখছে কমিশন।

তবে এই ঘটনায় ভোটারদের মধ্যে সাময়িক অসন্তোষ সৃষ্টি হলেও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিকভাবে আবার ভোট প্রক্রিয়া চালু করা হবে। অতিরিক্ত সময় দিয়ে ক্ষতিপূরণও করা হতে পারে বলে ও জানানো হয়েছে ।তবে ভোটের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রযুক্তিগত ত্রুটি নতুন নয়, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন আধিকারিকরা।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন