28 C
Kolkata
Thursday, April 23, 2026
spot_img

গ্রীষ্মকালেই নির্বাচনের পরম্পরা চলছে! কারণ জানেন?

SPECIAL FEATURE 

বৈশাখ মাস পড়তেই যেন প্রকৃতি রুদ্র রূপ ধারণ করেছে । তীব্র গরম আর কাঠফাটা রোদ্দুরে ঘর থেকে বেরোনোই দায়। এর মধ্যেই আবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) । তীব্র গরমকে সঙ্গী করেই চলছে প্রচার , রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ শানানো। অন্যদিকে ভোটকর্মীরাও ব্যতিব্যস্ত নিজেদের দায়িত্ব নিয়ে । প্রশিক্ষণ থেকে শুরু করে ভোট কেন্দ্রতে পৌঁছানো অব্দি এই তীব্র গরমের সাথেই লড়তে হবে তাঁদের। রাজনৈতিক নেতৃবৃন্দের অবশ্য সে নিয়ে মাথাব্যথা নেই এতটা। তাঁরা তীব্র গরম নিয়েই লড়ে যাচ্ছেন । অন্যদিকে ভোটের দিন আবার আর এক গল্প। কড়া রোদ মাথায় নিয়েই জনগণকে ভোটের লাইনে দাঁড়াতে হয় । এখানে অবশ্য সবাই সমান । যার বাড়িতে এ সি আছে আর যার সম্বল কেবল হাতপাখা সকলকেই কড়া রোদে দাঁড়িয়েই নিজের নাগরিক অধিকার প্রয়োগ করতে হবে। লাইনে দাঁড়িয়ে কখনও নাগরিকের মনে প্রশ্ন জাগে , ভোটটা শীতকালে কেন হয়না ?
প্রবীণরা হয়তো মনে করতে পারবেন এক সময় অন্তত লোকসভা ভোটটা শীতকালে হতো । কিন্তু ২০০৪ থেকে লোকসভা ভোট (West Bengal Assembly Election 2026) গরমকালে হয়ে আসছে । তৎকালীন এন ডি এ সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ভেবেছিলেন ভোট ৬ মাস এগিয়ে দিলে তাঁর জয় নিশ্চিত । বাস্তবে যদিও তা হয়নি । কংগ্রেস নেতৃত্বাধীন ইউ পি এ জোটের কাছে পরাজয় হয় তাঁদের। কিন্তু সেই রীতি রয়ে গেছে। তারপর থেকে কোনো লোকসভা ভোট আর অন্য সময়ে হয়নি । এর কারণ অবশ্য হতে পারে মন্ত্রিসভার পূর্ণ মেয়াদ না শেষ হওয়া।
তবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal assembly election 2026) কিন্তু তার আগেও গরমকালে হত। ১৯৬৭, , ১৯৮৭ , ১৯৯১ এর মত কয়েকটি বছর বাদ দিলে বরাবরই গ্রীষ্মে হয়ে এসেছে । কৃষিপ্রধান পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে নির্বাচন হওয়ার বিশেষ তাৎপর্য আছে বৈকি।
এপ্রিল মে মাসে মাঠে ফসল থাকে না । রবি বা খারিফ ফসল কোনোটারই সময় এটি নয় । ফলে কৃষকেরা ফাঁকা থাকেন এবং নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে সমস্যা হয় না তাঁদের। আর বলাই বাহুল্য পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রভূত অংশই হলেন কৃষক । এছাড়াও জুন মাসের শুরুতে মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষা শুরু হয়ে যায় । ফলে নির্বাচন কমিশনের পক্ষে এই বিপুল কর্মযজ্ঞ সম্পাদন করা মুশকিল হয়ে যেতে পারে। তাই বর্ষা শুরুর অনেক আগেই এই কাজ তারা শেষ করে। এছাড়াও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal assembly election 2026) মূলত স্কুল কলেজগুলো ব্যবহার করা হয় । তাই গরমের ছুটির এই সময়টাই নির্বাচনের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। এবছর (West Bengal Assembly Election 2026) নির্বাচনের সময় যদিও স্বাভাবিক গরমের ছুটি পড়বে না, কৃষকদের হয়ত ছুটি থাকবে । যদিও আজকাল সারা বছরই চাষের সময় । তবুও সেই প্রথাই চলে আসছে ।

(সঞ্চিতা দে)

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন