32 C
Kolkata
Wednesday, April 22, 2026
spot_img

ভোটের মুখে রহস্য! কমিশন কর্তৃক নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক ডায়মন্ড হারবারের ‘সাগরিকা হোটেল’-এ কেন?

কলকাতা: প্রথম দফার ভোট গ্রহণে বাকি নেই ২৪ ঘন্টাও। এদিকে অন্তিম লগ্নেও নির্বাচন কমিশন ও বিজেপিকে ক্রমাগত একহাত নিচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ভোটমুখী (West Bengal Assembly Election 2026) পশ্চিমবঙ্গকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে নির্বাচন কমিশন। পাশাপাশি বিজেপি সহ কমিশনের (Election Commission) বিরুদ্ধে ‘স্টিং অপারেশন’ চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার সমাজমাধ্যমে একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পরা ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর অভিযোগ তুলল ঘাসফুল শিবির।

পোস্টটিতে লেখা হয়েছে, “হাতেনাতে ধরা পড়লেন ডায়মন্ড হারবারের পুলিশ অবজার্ভার পারমার স্মিত পরশোত্তমদাস”! (Aaj India ভিডিওর সত্যতা যাচাই করেনি)। অভিযোগ, “আলিপুরের আইপিএস মেসে তাঁকে সরকারি বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া সত্ত্বেও প্রোটোকল ভেঙে ডায়মন্ড হারবারের ‘সাগরিকা হোটেল’-এর ২০৮ নম্বর কক্ষে অবস্থান করছেন তিনি।”

X Link: http://x.com/AITCofficial/status/2046869696558035199

এখানেই শেষ নয়। তৃণমূলের তরফে পোস্টটিতে আরও লেখা হয়, “সেই হোটেলেই মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষের সঙ্গে তিনি একটি ব্যক্তিগত, পূর্বনির্ধারিত নয় এমন, নথিবদ্ধ নয় এমন এবং সম্পূর্ণভাবে অনানুষ্ঠানিক বৈঠক করেন।” বিজেপির সঙ্গে কমিশনের (Election Commission) “আঁতাত প্রমাণিত” বলে দাবী করেছে তৃণমূল।

বলা বাহুল্য, এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই ‘বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন’ বলে দাবী করে আসছে তৃণমূল কংগ্রেস। আগামী ২৯ এপ্রিল ডায়মন্ড হারবারে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে নির্বাচন কমিশন (Election Commission) কর্তৃক নিযুক্ত পুলিশ অবজার্ভার-কে কেন্দ্র করে শাসকদলের এহেন অভিযোগ ভোটের আগে রহস্য তৈরি করেছে।

যদিও এই বিষয়ে এখনও বিজেপি বা কমিশনের তরফে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশ্ন উঠছে, একজন প্রশাসনিক পদাধিকারীর বিরুদ্ধে এই অভিযোগের কি আদৌ কোনও সারবত্তা আছে? যদি থাকে ভোটের আগে তা মারাত্মক। আবার অনেকের মতে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের এটি নির্বাচনী কৌশলও হতে পারে। আপাতত, বিষয়টি নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন