28 C
Kolkata
Thursday, April 23, 2026
spot_img

EPIC নম্বর দিলেই জানা যাবে নাম আপনার আছে কি না? ভোটের আগে বড় আপডেট!

Aaj India Desk , কলকাতা : ভোরবেলায় ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া মামলাগুলির ভিত্তিতে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। জানা গেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। যাঁদের আবেদন মঞ্জুর হয়েছে এবং নাম তালিকায় রয়েছে, তাঁরা প্রথম দফার ভোটে অংশ নিতে পারবেন। তবে প্রথম দফার ভোটের আগে মোট কতজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, সেই সংখ্যা এখনও জানানো হয়নি। ভোটাররা নিজেদের এপিক নম্বর দিয়ে দেখে নিতে পারবেন, তাঁদের নাম সেই লিস্ট এ রয়েছে কি না।

বুধবার ভোররাতে দুটি আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে-একটি নাম যুক্ত হওয়ার (অ্যাডিশন) তালিকা এবং অন্যটি নাম বাদ যাওয়ার (ডিলিশন) তালিকা। পাশাপাশি যেসব বুথে এখনও কোনও নিষ্পত্তি হয়নি, সেখানে ক্লিক করলে জানিয়ে দেওয়া হচ্ছে যে ওই বুথে ট্রাইব্যুনালের মাধ্যমে কোনও তালিকা প্রকাশ হয়নি। রাজনৈতিক দলগুলিও আজ, অর্থাৎ বুধবার, এই সাপ্লিমেন্টারি তালিকা হাতে পাবে।

আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, রাজ্যের ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ হবে। সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের আবেদন নিষ্পত্তি করবে, তাঁদের মধ্যে যাঁদের নাম ভোটার তালিকায় থাকবে, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন। সেই তালিকা কবে প্রকাশ হবে, তা নিয়ে মঙ্গলবার দিনভর আলোচনা চলছিল। অবশেষে বুধবার ভোরে সেই অপেক্ষার অবসান হল।

গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই সময় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় ছিল। যাঁদের নাম বিচারকদের নির্দেশের পরেও মূল ভোটার তালিকায় ওঠেনি, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেন। এরপর সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ২১ এপ্রিল পর্যন্ত যাঁদের আবেদন মিটবে এবং নাম তালিকায় থাকবে, তাঁরা প্রথম দফার ভোট দিতে পারবেন। আবার ২৭ এপ্রিল পর্যন্ত যাঁদের আবেদন নিষ্পত্তি হবে এবং নাম তালিকায় থাকবে, তাঁরা ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে অংশ নিতে পারবেন।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন