29 C
Kolkata
Tuesday, April 21, 2026
spot_img

গরমের দাপট ফের বাড়ছে, বৃষ্টির সম্ভাবনায় কী বলছে হাওয়া অফিস?

Aaj India Desk ,কলকাতা : রাজ্যের কয়েকটি জেলায় আগের মতোই আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকবে। তবে অন্যদিকে কিছু জেলায় স্বস্তির হাওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতির কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানেও হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

আইএমডি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে একটি উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা পূর্ব বিহার থেকে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী সাতদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ২৬ এপ্রিল পর্যন্ত কয়েকটি জেলায় শুষ্ক আবহাওয়ার কারণে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকতে পারে।আর্দ্রতাজনিত অস্বস্তি এখনও বজায় থাকার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ২৬ এপ্রিল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।আইএমডি সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতি ২৬ এপ্রিল পর্যন্ত চলতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী সাতদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন