29 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

মাঝপথেই বন্ধ দেবের রোড শো! কমিশনকে দোষারোপ তৃণমূলের ?

Aaj India Desk, আলিপুরদুয়ার : ভোটের আর মাত্র তিন দিন বাকি। শেষ মুহূর্তে রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে। এর মধ্যেই উত্তরবঙ্গে প্রচারে গিয়ে সমস্যায় পড়লেন তৃণমূলের তারকা প্রচারক দেব (Dev)। আলিপুরদুয়ারে নির্ধারিত রোড শো মাঝপথেই বন্ধ করে ফিরতে বাধ্য হন তিনি।

কেনো থমকাল প্রচার ?

সোমবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকে রোড শো শুরু করেন দেব (Dev)। পরিকল্পনা ছিল গাড়িতে করে চৌপট্টি পর্যন্ত যাওয়ার। আগে থেকেই প্রচারের খবর ছড়িয়ে পড়ায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল জনসমাগম হয়। রাস্তার ধারে ভিড় জমে যায়। অনেকে বাড়ির ছাদে, দোকানের ওপরেও উঠে পড়েন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে।

বিএফ রোডে পৌঁছনোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ভিড় এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে মাঝপথেই রোড শো বন্ধ করে দিতে হয়। শেষ পর্যন্ত মহাকালধামে গিয়ে প্রচার শেষ করেন দেব। নির্ধারিত পুরো রুট আর সম্পন্ন করা সম্ভব হয়নি।

নিরাপত্তা নিয়ে কমিশনের বিরুদ্ধে অভিযোগ

আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলাল বলেন, “একজন তারকা প্রচারকের জন্য যে নিরাপত্তা দরকার, তা দেওয়া হয়নি। এটা চূড়ান্ত অব্যবস্থাপনা, এমনকি চক্রান্তও হতে পারে।” তৃণমূল নেতা মৃদুল গোস্বামীও একই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

হতাশ ভক্তরা

অন্যদিকে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও প্রিয় তারকা দেবকে (Dev) কাছ থেকে দেখতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন বহু অনুরাগী। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছিলেন মানুষ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর যখন জানা যায় রোড শো মাঝপথেই শেষ হয়ে গেছে, তখন হতাশা আরও স্পষ্ট হয়ে ওঠে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, এত আয়োজনের পরও শেষ পর্যন্ত প্রিয় অভিনেতাকে দেখতে না পাওয়া তাঁদের জন্য বড় ধাক্কা। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে আরও পরিকল্পনার প্রয়োজন ছিল বলেও মত দেন উপস্থিত অনেকেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন