30 C
Kolkata
Wednesday, April 15, 2026
spot_img

প্রাণের ঝুঁকি রয়েছে রাঘব চাড্ডার? Z ক্যাটিগরির নিরাপত্তা দিল কেন্দ্র সরকার!

নয়াদিল্লি: সংসদে আম জনতার দৈনন্দিন কথা তুলে ধরে নিজের দলেরই রোষের মুখে পড়েছিলেন আম জনতা পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। চাড্ডার ‘মুখ বন্ধ করতে’ রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে তাঁকে সরিয়ে সেই পদে অশোক মিত্তালকে বসিয়েছে আম আদমি পার্টি (AAP)। এই ঘটনার পর সমাজমাধ্যমে একের পর এক ভিডিওয় ক্ষোভ উগড়ে দেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। এবার তাঁর প্রাণনাশের ঝুঁকি আছে বলে এ বার Z ক্যাটিগরির নিরাপত্তা দিল কেন্দ্র সরকার। জানা গিয়েছে, দিল্লি ও পাঞ্জাবে প্যারা-মিলিটারি ফোর্স থাকবে রাজ্যসভার সংসদের সঙ্গে।

পাঞ্জাব Z+ নিরাপত্তা তুলে নেওয়ার পরই এই সিদ্ধান্ত

উল্লেখ্য, চাড্ডার (Raghav Chadha) আগের Z+ নিরাপত্তা তুলে নিয়েছে পাঞ্জাবের আপ (AAP) সরকার। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তাঁকে Z ক্যাটিগরির সিকিউরিটি দিল কেন্দ্র। দলীয় কোন্দলের মাঝেই এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাঞ্জাব থেকে রাজ্যসভায় নির্বাচিত আপ নেতা চাড্ডার (Raghav Chadha) নিরাপত্তা ঘিরে এই পরিবর্তন রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি আপের তরফে অভিযোগ তোলা হয়, দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নিয়ে নরেন্দ্র মোদীকে প্রশ্ন কোর্টে ভয় পাচ্ছেন চাড্ডা! সেই সুযোগে ময়দানে নেমে পড়ে বিজেপি। রাঘব চাড্ডার (Raghav Chadha) একটি ভাইরাল ভিডিওতে কমেন্ট করেন খোদ দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা। তিনি লেখেন, “চাড্ডার অনেক আগেই মুখ খোলা উচিৎ ছিল। অরবিন্দ কেজরিওয়ালের একটি বিশেষ প্রতিভা রয়েছে! উনি প্রথমে মানুষকে ব্যবহার করেন এবং তারপর তাঁদের ছুড়ে ফেলে দেন”। এরপর থেকেই জল্পনা উঠছে, তাহলে কি শিবির বদলাতে চলেছেন রাঘব চাড্ডা (Raghav Chadha)?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন