28 C
Kolkata
Wednesday, April 15, 2026
spot_img

হলফনামা নিয়ে বিতর্কে TMC প্রার্থী, কী লুকিয়েছেন?

Aaj India Desk, মেদিনীপুর: মেদিনীপুরে ভোটের আগে নতুন করে রাজনৈতিক উত্তাপ। তৃণমূল (TMC) প্রার্থী সুজয় হাজরা (Sujoy Hazra)-এর বিরুদ্ধে নমিনেশনের হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলেছে বিজেপি (BJP)। এই অভিযোগকে সামনে রেখে তাঁর প্রার্থী পদ বাতিলের দাবিও জানানো হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ২ এপ্রিল মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে নমিনেশন জমা দেন সুজয় হাজরা। সেই সময় জমা দেওয়া হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। তাঁর দাবি, সুজয় হাজরা একটি পার্টনারশিপ ফার্মের সঙ্গে যুক্ত থেকে লাভজনক ব্যবসা করছেন। অথচ হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তাঁর কোনও পার্টনারশিপ ব্যবসা নেই। পাশাপাশি, আয়ের হিসাব সম্পর্কেও ভুল তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির।

এই অভিযোগের পক্ষে বিভিন্ন নথি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন শঙ্কর গুছাইত এবং সুজয় হাজরার প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচন আধিকারিক (DEO)-এর কাছেও লিখিত অভিযোগ জমা পড়েছে। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি নির্বাচন কমিশনকেও ভুল তথ্য দিয়ে প্রতারণা করা হয়েছে।

আইনজীবী তীর্থঙ্কর ভকতের মতে, এই ধরনের তথ্য গোপন করা মোটেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, কমিশন চাইলে এ ধরনের অভিযোগের ভিত্তিতে প্রার্থীপদ বাতিলের সিদ্ধান্তও নিতে পারে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। তাঁর বক্তব্য, কমিশনের তরফে যদি কোনও নোটিস আসে, তবে তিনি যথাযথভাবে তার জবাব দেবেন। তিনি দাবি করেন, তাঁর পেশা হিসেবে ‘ব্যবসা’ উল্লেখ করা রয়েছে এবং আয়কর নথিতেও সমস্ত তথ্য দেওয়া আছে। কোথাও কোনও তথ্য গোপন করা হয়নি বলেই তাঁর দাবি। তাঁর কথায়, “মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। নির্বাচন কমিশন যদি কিছু জানতে চায়, আমার আইনজীবী তার উত্তর দেবেন।”

ভোটগ্রহণ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার আগে মেদিনীপুরে রাজনৈতিক লড়াই ক্রমেই তীব্র হচ্ছে। এর মধ্যেই তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ঘিরে জেলা রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন