28 C
Kolkata
Sunday, April 12, 2026
spot_img

‘তুঝে ভি নিন্দ আগায়ই…’—রাতের নীরবতায় আশা জী-র কণ্ঠে ভাঙে না বলা অনুভবের বাঁধ

SPECIAL FEATURE

রাত যত গভীর হয়, ততই যেন স্পষ্ট হয়ে ওঠে না বলা কথাগুলো। চারপাশ নিঃশব্দ, অথচ মনের ভেতর ঢেউ তোলে এক অদ্ভুত আবেগ। ঠিক সেই সময়েই ভেসে আসে অদৃশ্য এক প্লেলিস্ট—’মেরা কুছ সামান তুমহারে পাস পড়া হে’, ‘দিল ধরাক নে কা সবব ইয়াদ আয়া’, ‘তুঝে ভি নিন্দ আগায়ই, মুঝে ভি সবর আগয়া’, ‘রাত চুপচাপ’ এর মত গানের লাইনগুলো। কণ্ঠ সেই কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলের (Asha Bhosle)। আশা জী-র কণ্ঠ ছুঁয়ে যায় মনের গোপনতম কোণ, যেখানে জমে থাকা ভালোবাসা, অপেক্ষা আর অপূর্ণতার গল্পগুলো নিঃশব্দে কথা বলতে শুরু করে। তাঁর সুরে শুধু গান নয়, লুকিয়ে থাকে একেকটা অনুভব, যা শুনতে শুনতে মানুষ নিজেরই গল্প খুঁজে পায়।

‘মেরাজ-এ-গজল’ এবং আশা ভোঁসলে

১৯৮৩ সালে প্রকাশিত ‘মেরাজ-এ-গজল’ ছিল ক্যাসেট যুগের এক অনন্য অ্যালবাম, যেখানে দুটি ক্যাসেটে জায়গা পেয়েছে হৃদয়ছোঁয়া গজল ও নজম। এর ট্যাগলাইন—‘আশা ভোঁসলে (Asha Bhosle), নিবেদনে: গুলাম আলি’—এর তাৎপর্যও বিশেষ। গুলাম আলি নিজে এই অ্যালবামের সুরকার হলেও, তিনি এখানে নিজের কোনো একক গজল রাখেননি; বরং আশার (Asha Bhosle) সঙ্গে কিছু দ্বৈত গানে অংশ নিয়েছেন। মূলত এটি আশা জির একক সৃষ্টির মতোই, যেখানে গুলাম আলির সুর একে দিয়েছে অনন্য মাত্রা। এই অ্যালবামের গজল গুলো আজও ভগ্ন হৃদয়ের সঙ্গী:

  • দয়ার-এ-দিল কি রাত মেঁ
  • করু ন ইয়াদ মাগার
  • দিল ধাড়াকনে কা সাবাব
  • সালোনা সা সজন হে
  • ইউঁ সাজা চাঁদ ইত্যাদি।

এছাড়াও নীচে দেওয়া হল আশা ভোঁসলের (Asha Bhosle) কিছু ‘নন ফিল্মি’ গজলের তালিকা

  • আজ জানে কি জিদ না করো
  • দয়ার-এ-দিল কি
  • ইউঁ সাজা চাঁদ
  • লোগ কহেতে হে
    ইত্যাদি।

(দেবী)

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন