Aaj India Desk, কলকাতা: ভোটের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। নির্বাচন (West Bengal Assembly Election 2026) যত ঘনিয়ে আসছে, ততই বিভিন্ন জায়গা থেকে নগদ টাকা উদ্ধারের (Cash Seizure) ঘটনা সামনে আসছে। এর আগেও কলকাতার একাধিক প্রান্তে এমন ঘটনা ঘটেছে। আর শনিবার এক বা দুই নয়, একসঙ্গে চারটি আলাদা জায়গা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে গোপন সূত্রের ভিত্তিতে। খবর পেয়ে এফএসটি (FST) দলের নেতৃত্বে মৃন্ময় মৃধা, ওয়াটগঞ্জ থানার এএসআই ডি কে রায় এবং কেন্দ্রীয় বাহিনীর (CAPF) জওয়ানরা এলাকায় অভিযান চালান। তল্লাশি চলাকালীন এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। ধৃতের নাম নীরজ কুমার গুপ্ত। জানা গিয়েছে, তিনি ঝাড়খণ্ডের গড়োয়া জেলার মেরালে থানার তেনার গ্রামের বাসিন্দা। তাঁর কাছ থেকে নগদ ২ লক্ষ ১৮ হাজার টাকা উদ্ধার হয় (Cash Seizure) । এত বিপুল অঙ্কের টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথি দেখাতে না পারায় সেই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।
দ্বিতীয় ঘটনাটি ঠাকুরপুকুর থানার জোকা ট্রাম ডিপোর কাছে। সেখানে স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম (SST) নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। সেই সময় WB20AG7173 নম্বরের একটি সাদা রঙের আরটিগা গাড়ি থামানো হয়। গাড়িতে থাকা পাঁচ জনের কাছ থেকে একটি বাদামী ব্যাগ উদ্ধার হয়। ব্যাগটি খোলার পর ৫০০ টাকার নোটের ১০টি বান্ডিল পাওয়া যায়, যার মোট মূল্য ৫ লক্ষ টাকা। ওই টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেটিও বাজেয়াপ্ত করা হয় (Cash Seizure) ।
তৃতীয় ঘটনাটি ১৫৮ নম্বর পোর্ট বিধানসভা কেন্দ্র এলাকায়। সেখানে ৬ নম্বর ফ্লাইং স্কোয়াড টিমের ম্যাজিস্ট্রেট শান্তনু নস্করের নেতৃত্বে নেচার পার্কের সামনে গাড়ি তল্লাশি চলছিল। সেই সময় একটি গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। এই ঘটনায় ধৃতের নাম সচিন সাবু (৪৭)। তিনি ঝাড়খণ্ডের গুমলা জেলার বাসিন্দা। তাঁর কাছ থেকে ৫০০ টাকার ৮০০টি নোট, ২০০ টাকার ২৪টি নোট, ১০০ টাকার ৪৩টি নোট এবং ৫০ টাকার ১৪টি নোট উদ্ধার হয়েছে।


