33 C
Kolkata
Friday, April 3, 2026
spot_img

রেল যাত্রায় ঝুঁকি কমাতে নতুন নিয়মে সতর্কবার্তা জারি

Aaj India Desk, কলকাতা:রেল নিয়ে এলো এবার বড় চমক, অনেকে টিকিট কাটার পরও নির্ধারিত বোর্ডিং স্টেশনের পরিবর্তে নিকটবর্তী অন্য স্টেশন থেকে ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু এ ধরনের চেষ্টা সবসময় সফল হয় না।ট্রেনের মূল স্টেশন থেকে গন্তব্য পর্যন্ত (Source Station–Destination Station) টিকিট কেটে যাত্রা শুরু করলে, মাঝের স্টেশন থেকে ওঠার সময় অনেক যাত্রী সমস্যার মুখোমুখি হন। তাদেরকে কখনও জরিমানা দিতে হয়, আবার অনেকক্ষেত্রে নির্ধারিত সিটও হারাতে হয়।পরিবহন কর্তৃপক্ষ সতর্ক করেছেন, যাত্রীরা নিজেদের সুবিধার জন্য নিয়মভঙ্গ করলে তা সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে ব্যস্ত সময়ে এই ধরনের অনিয়ম ট্রেন চলাচলেও প্রভাব ফেলে।

১ এপ্রিল থেকে IRCTC বোর্ডিং রুলে নতুন পরিবর্তন!

IRCTC জানাচ্ছে, যাত্রীরা ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। দক্ষিণ রেল (Southern Railways) সম্প্রতি X-এ একটি পোস্টে এই নতুন নিয়মের কথা জানিয়েছেন। এর মাধ্যমে যাত্রীরা আরও বেশি ফ্লেক্সিবিলিটি পাবেন, বিশেষ করে যাত্রার আগে হঠাৎ প্ল্যান বদলের ক্ষেত্রে।

শিথিল হয়েছে বোর্ডিং স্টেশন পরিবর্তনের নিয়ম

আগে যাত্রীদের বোর্ডিং স্টেশন বদলের জন্য ২৪ ঘণ্টা আগেই অনুরোধ জমা দিতে হতো। কিন্তু নতুন আপডেটেড নিয়মে এটা আরও সহজ হয়েছে। এখন যাত্রীরা ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করতে পারবেন একটা বড় সুবিধা যাদের হঠাৎ প্ল্যান বদলাতে হয়।

কাদের জন্য প্রযোজ্য?নতুন নিয়মটি শুধুমাত্র

Confirmed এবং RAC টিকিটের জন্য।Waitlisted টিকিটে এই সুবিধা নেই, তাই ওদের বোর্ডিং পয়েন্ট আগে থেকেই নির্ধারণকৃত থাকবে

শর্তও মানতে হবে

১. বোর্ডিং পয়েন্ট শুধুমাত্র একবারই পরিবর্তন করা যাবে।

২. পরিবর্তনের অনুরোধ অবশ্যই Second Chart তৈরি হওয়ার আগে জমা দিতে হবে।

কীভাবে বদল করবেন বোর্ডিং পয়েন্ট?

যাত্রীরা IRCTC অ্যাপ, ওয়েবসাইট অথবা স্টেশনের টিকিট কাউন্টার থেকে বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করতে পারবেন।প্রয়োজন হবে ট্রেনের টিকিট এবং পরিচয়পত্র (ID proof) আর কিছু না।

বোর্ডিং স্টেশন পরিবর্তনের ধাপ

১. IRCTC অ্যাপে লগ-ইন করুন আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে।

২. মাই অ্যাকাউন্টে যান → মাই ট্রানজাকশন → Booked Ticket History।

এখান থেকে আপনি আপনার টিকিট নির্বাচন করে বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করতে পারবেনযে টিকিটের জন্য বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে চান, সেটি সিলেক্ট করে “Change Boarding Point”অপশনে ক্লিক করুন।একটি পপ-আপ উইন্ডো খুললে আপনার কাঙ্ক্ষিত বোর্ডিং পয়েন্ট বেছে Ok ক্লিক করলেই বদলে যাবে।

শুধু বোর্ডিং নয়, রিফান্ডের নিয়মও বদলেছে:

১. টিকিট বাতিলের রিফান্ড সময় ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা করা হলো।

২. ২৪–৭২ ঘণ্টার মধ্যে বাতিলে ভাড়ার ২৫% কাটা হবে (আগে ১২–৪৮ ঘণ্টা)।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন