28 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

অপেক্ষার অবসান কবে? ১০০ দিনের বকেয়া মেটাতে কেন্দ্রকে কড়া বার্তা

Aaj lndia Desk, নয়াদিল্লি :মনরেগার (MGNREGA)বকেয়া টাকা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এর মাঝেই বড় সুপারিশ সংসদীয় প্যানেলের। তাদের বক্তব্য, মনরেগা প্রকল্পের শ্রমিকদের জন্য আধার-ভিত্তিক পেমেন্ট বাধ্যতামূলক নয়, কর্মীদের জন্য আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেম অপশনাল রাখা হোক। আধার ভিত্তিক পেমেন্টের পাশাপাশি বিকল্প কোনও ব্যবস্থাও যেন রাখা হয়, যাতে কর্মীরা তাদের নায্য পারিশ্রমিক পান।

লোকসভায় ডিমান্ড ফর গ্রান্টস (২০২৫-২৬) সংক্রান্ত রিপোর্টে প্যানেল স্পষ্ট জানায়, প্রযুক্তিগত হস্তক্ষেপকে বাধ্যতামূলক করা ঠিক নয়। কারণ, এতে প্রযুক্তিগত সমস্যার কারণে প্রকৃত উপভোক্তারা বাদ পড়ে যেতে পারেন। এই কমিটির নেতৃত্বে থাকা কংগ্রেস সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা জানিয়েছেন, বহু ক্ষেত্রে আধার ও জব কার্ডের তথ্যের অসঙ্গতির কারণে কর্মীদের সিস্টেম থেকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে মনরেগার মজুরি প্রদানে আধার-ভিত্তিক পেমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে। এবিপিএস পদ্ধতিতে সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। তবে প্যানেলের মতে, গ্রামোন্নয়ন দফতরের উচিত এই ব্যবস্থা অপশনাল রাখা এবং বিকল্প পেমেন্ট পদ্ধতি নিশ্চিত করা, বিশেষ করে যাঁদের আধার নেই বা বায়োমেট্রিক যাচাইকরণে সমস্যা হচ্ছে।

এছাড়াও, কমিটির আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব-মনরেগার (MGNREGA) আওতায় বছরে ১০০ দিনের বদলে অন্তত ১৫০ দিনের কাজ নিশ্চিত করা হোক। পাশাপাশি, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বকেয়া অর্থ দ্রুত মেটানোর কথাও বলা হয়েছে। আদালতে চলা মামলার সময় বাদ দিয়ে বাকি সময়ের পাওনা পরিশোধের ওপর জোর দিয়েছে প্যানেল, যাতে উন্নয়নমূলক কাজ থমকে না থাকে। গ্রামোন্নয়ন দফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ২৩,৪৪৬ কোটি টাকা বকেয়া রয়েছে।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন