27 C
Kolkata
Friday, March 27, 2026
spot_img

ঘরে ঘরে পৌঁছবে ‘দুর্নীতির খাতা’! TMC-কে ঘিরে BJP-র বড় প্ল্যান

Aaj India, নয়াদিল্লি: ভোটের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াল ভারতীয় জনতা পার্টি(BJP)। আগেই ইঙ্গিত ছিল, এবার সেটাই বাস্তবের পথে – রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস(TMC)-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ‘চার্জশিট’ প্রকাশ করতে চলেছে গেরুয়া শিবির। আর এই গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করবেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৮ মার্চ এই চার্জশিট পেশ করা হবে। বিজেপির একাংশ নেতা-কর্মীরা এটিকে ‘শ্বেতপত্র’ হিসেবেও ব্যাখ্যা করছেন। উল্লেখযোগ্যভাবে, আগে পরিকল্পনা ছিল নির্বাচনী ইস্তেহার প্রকাশের পর চার্জশিট আনা হবে। তবে সেই রণকৌশলে পরিবর্তন এনে এবার আগে চার্জশিট, পরে ইস্তেহার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সূত্রের খবর, এপ্রিলের শুরুতেই প্রকাশ পেতে পারে দলের ইস্তেহার। ইতিমধ্যেই নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। ফলে এবার পালা বিজেপির। দলীয় পরিকল্পনা অনুযায়ী, এই চার্জশিট শুধু প্রকাশেই সীমাবদ্ধ থাকবে না – নেতা-কর্মীরা তা সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। প্রচারের ক্ষেত্রেও এটি বড় হাতিয়ার হতে চলেছে বলে মনে করছে গেরুয়া শিবির।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গত পনেরো বছরে রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগ এই চার্জশিটে তুলে ধরা হবে। এর মধ্যে নিয়োগ দুর্নীতি, কয়লা, পাথর ও বালি পাচার সংক্রান্ত অভিযোগে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার নামও থাকতে পারে। পাশাপাশি সরকারি কর্মচারীদের ডিএ বঞ্চনার বিষয়টিও জায়গা পেতে পারে এই নথিতে। অন্যদিকে, বিজেপির সম্ভাব্য ইস্তেহারে রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার-সহ বিভিন্ন প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, এবং রাস্তাঘাট ও আলোর মতো পরিকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতিও থাকতে পারে বলে সূত্রের খবর। এই আবহেই রাজ্যে এসে সংগঠনকে চাঙ্গা করতে দফায় দফায় বৈঠক করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ফলে ভোটের আগে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তা বলাই যায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন