26 C
Kolkata
Thursday, March 26, 2026
spot_img

এখনো বাকি ২৮ লক্ষ নাম, কবে বেরোবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা ?

Aaj India Desk, কলকাতা : রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন ও সম্পূরক তালিকা (supplementary list) প্রকাশ নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৩২ লক্ষ আবেদন নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়েছে।

সোমবার মধ্যরাতে প্রথম SIR সম্পূরক তালিকা (supplementary list) প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রায় ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে ২৯ লক্ষের নিষ্পত্তি হয়েছিল বলে জানানো হয়। পরে মঙ্গলবার পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২ লক্ষে। তবে নিষ্পত্তি হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত মাত্র ১০ লক্ষ নামই আপলোড করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে। এই বিলম্ব নিয়ে প্রশাসনিক স্তরেও প্রশ্ন উঠছে। কলকাতা হাই কোর্টে কমিশন জানিয়েছে, আদালত নির্দেশ দিলে প্রতিদিন তালিকা প্রকাশ করা সম্ভব।

কবে বেরোবে দ্বিতীয় লিস্ট ? 

প্রায় ৬০ লক্ষ আবেদনের মধ্যে মাত্র ৩২ লক্ষ আবেদনের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যেও বহু নাম তালিকায় স্থান পায়নি। ফলে দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে খুব তাড়াতাড়ি। সূত্র অনুযায়ী, আপাতত আদালত শুক্রবার সম্পূরক তালিকা (supplementary list) প্রকাশের কথা বলেছে। তালিকা প্রকাশের পরেই পরবর্তী সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এর মধ্যেই মঙ্গলবার রাতে কমিশনের ওয়েবসাইটে প্রায় সমস্ত ভোটারকে ‘under adjudication’ দেখানো হয়, যা নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। বিরোধীদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসও এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেন, তাঁর নামও ওই তালিকায় দেখা গিয়েছিল। এই প্রসঙ্গে কমিশনের ব্যাখ্যা, এটি সম্ভবত প্রযুক্তিগত ত্রুটি বা হ্যাকিংয়ের কারণে হয়েছে।

নাম বাদ পড়লে কী করবেন?

কমিশন জানিয়েছে, নাম বাদ পড়লে আতঙ্কিত হওয়ার কারণ নেই। অভিযোগ নিষ্পত্তির জন্য ২৩টি জেলায় মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। আবেদন অনলাইন ও অফলাইন দু’ভাবেই করা যাবে। অফলাইনে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক বা মহকুমা শাসকের দফতরে আবেদন জমা দেওয়া যাবে। অনলাইনে ECI Net অ্যাপ বা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা সম্ভব। রাজ্য সরকার ইতিমধ্যেই ট্রাইব্যুনালের পরিকাঠামো তৈরি করেছে। আদালত নিযুক্ত পর্যবেক্ষক পরিদর্শনের পরই এই ট্রাইব্যুনালগুলি কাজ শুরু করবে। সমস্ত আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন