Aaj India Desk, কলকাতা: ভোটের উত্তাপ বাড়তেই মুখ্যমন্ত্রীর ঘোষণা ধরা দেয় একাধিক বার্তা , যার মধ্যে ছিল বেকার যুবকদের জন্য বরাদ্দ ১৫০০ টাকা ও , কতটা মানবদরদী আর কতটা ভোট ব্যাংকের অংক বাড়ানোর তাগিদ তা আদতে হিসাব করা মুশকিল।
যদিও ধর্মতলা থেকে তিনি আগেই নিশ্চিত করেছিলেন চলতি বছরের এপ্রিল না , একদম মাঝ মাস থেকেই টাকা সবার অ্যাকান্টটে ঢুকে যাবে ।কিন্তু বাস্তব চিত্র পুরো অন্য রকম , এক নামে দেখা যাচ্ছে ৪ টে ৪ টে একাউন্ট , আবার কেও ম্যাসেজ পেলেও টাকা পাই নি , কারো দাবি ম্যাসেজ টাকা দুটোই অদৃশ্য । স্বাভাবিকভাবেই ভাতা ঘিরে এখন রাজ্য জুড়ে চলছে ক্ষোভ। কোথাও বিডিও অফিস ঘেরাও কোথাও বা বিক্ষোভ , দফায় দফায় নজর কাড়ছে ঘটনা । ভোটমুখী জনতা এখন ব্যাংকের টাকা তেই আগ্রহ বেশি , অনেকেই দাবি করছেন “NO TAKA NO VOTE” । সময় যত এগোচ্ছে উত্তাপও ততই বাড়ছে ,
কেও কেও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে বলছে ‘৬০% মানুষের এখন ও বাকি একাউন্টের টাকা আসা , সাধারণ মানুষদের নিয়ে এই ধরনের প্রহসনের মানে কি ? ‘
তবে যাদের টাকা এখনো ও ঢোকেনি তাদের বিশেষ কিছু ত্রুটি দেখা যাচ্ছে বলেই জানিয়েছেন দপ্তরের তরফ থেকে । এখন সাধারণ মানুষদের মধ্যে প্রশ্ন ভুল গুলো কি ? আসুন জেনে নিন ।
ঠিক কোন ভুলের জন্যই এখনো আপনার একাউন্টে টাকা ঢুকছে না?
প্রথমত , অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC (Know Your Customer) সঠিকভাবে আপডেট করা নেই। এই ধরনের অ্যাকাউন্টে সরাসরি সরকারি অনুদান (DBT) ঢোকানো সম্ভব হয় না। ফলে সিস্টেমে টাকা পাঠানোর নির্দেশ গেলেও বাস্তবে তা অ্যাকাউন্টে জমা পড়ে না।
দ্বিতীয়ত , আবেদনপত্র জমা দেওয়ার সময় তথ্য ইনপুটে সামান্য ভুলও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অনলাইনে ফর্ম পূরণের সময় ভুলবশত অ্যাকাউন্ট নম্বরের কোনো সংখ্যা এদিক-ওদিক হয়ে যাওয়া, কিংবা অন্য কারও অ্যাকাউন্ট নম্বর টাইপ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। এর ফলে উপভোক্তার নামের সঙ্গে অ্যাকাউন্ট নম্বরের মিল না থাকায় ট্রানজ্যাকশন ব্যর্থ হচ্ছে এবং টাকা ফেরত চলে যাচ্ছে মূল উৎসে।
বিশেষ করে অ্যাকাউন্ট নম্বরের মাঝের একটি সংখ্যাও যদি ভুল টাইপ হয়, তাহলেই পুরো পেমেন্ট প্রক্রিয়া আটকে যেতে পারে। ফলে এসএমএসে টাকা পাঠানোর বার্তা এলেও বাস্তবে সেই অর্থ হাতে পাচ্ছেন না বহু উপভোক্তা।
একাউন্টে টাকা না ঢুকলে কি পদক্ষেপ নেবেন ?
প্রথমেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ঠিকভাবে সক্রিয় আছে কি না, তা যাচাই করুন, UPI ব্যবহার করে নিজের অ্যাকাউন্টে ৫ বা ১০ টাকার একটি ছোট ট্রানজ্যাকশন করে দেখুন। যদি সেই টাকা সঠিকভাবে জমা পড়ে, তাহলে ধরে নেওয়া যায় ব্যাঙ্কের দিক থেকে কোনও সমস্যা নেই।
এরপরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে সরাসরি আপনার এলাকার ব্লক অফিস বা BDO অফিসে যোগাযোগ করুন। সেখানে গিয়ে নিজের আবেদন সংক্রান্ত তথ্য যাচাই করান এবং যদি কোথাও কোনও ভুল বা অসঙ্গতি থেকে থাকে, তা সংশোধন করে নিন।
সময়মতো এই পদক্ষেপগুলি নিলে অনেক ক্ষেত্রেই সমস্যার দ্রুত সমাধান সম্ভব হয় এবং আটকে থাকা অর্থ পাওয়ার পথও পরিষ্কার হয়ে যায়।


