24.8 C
Kolkata
Friday, March 13, 2026
spot_img

মধ্যপ্রাচ্যে যুদ্ধের বলি ভারতীয়রা: হরমুজে মৃত ৩ নাবিক, ওমানে ড্রোন হামলায় নিহত ২

নয়াদিল্লি: দু-দিন আগেই হরমুজ (Hormuz) প্রণালীতে একটি গুজরাটগামী থাই জাহাজে আগুন লাগার ঘটনা সামনে আসে। যেখানে কোনোক্রমে প্রাণে বাঁচেন ২০ জন ক্রু। ঠিক তারপরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবী করা হয়, ভারতীয় জাহাজকে হরমুজ (Hormuz) প্রণালী ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ইরান। যদিও তার কয়েকঘন্টা পরই সেই দাবী খারিজ করে দেয় তেহেরান।

এবার হরমুজ প্রণালীতে ৩ জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা সামনে উঠে এল। জানা গিয়েছে, কেন্দ্রীয় নৌপরিবহণ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কে সিনহা বলেছেন, হরমুজ প্রণালী ও তার আশেপাশে থাকা সব ভারতীয় জাহাজের উপর বিশেষ নজর রাখছে কেন্দ্র সরকার। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারি সূত্রে খবর, হরমুজ (Hormuz) প্রণালী পেরনোর সময় ৩ জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে! নিখোঁজ ১।

এই ঘটনায় স্বাভাবিকভাবে আন্তর্জাতিক বাণিজ্যপথ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কূটনৈতিক মহল জানাচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলেও এর আগে কোনও ভারতীয় হাজাজের উপর সরাসরি হামলার ঘটনা সামনে আসেনি। সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং ভারতের জ্বালানি সরবরাহের বিষয় নিয়ে এস জয়শঙ্করের সঙ্গে রানের বিদেশমন্ত্রী আব্বাস আরগাচির ফোনালাপ হয়েছে বলে দাবী করেছিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। যদিও, সেই দাবিও বৃহস্পতিবার খারিজ করে দেয় ইরান।

ওমানে ড্রোন হামলায় মৃত দুই ভারতীয়

অন্যদিকে, জানা গিয়েছে, ওমানের শিল্পাঞ্চলে ড্রোন হামলায় দুজন ভারতীয়ের মৃত্যু হয়েছে। আরও প্রায় ১০। বিদেশ মন্ত্রকের (উপসাগরীয়) যুগ্মসচিব অসীম মহাজন জানান, “আহতদের মধ্যে পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।” তিনি আরও জানান, হামলাটি ওমানের মাস্কাট থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সোহার শহরে ঘটেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন