Aaj India Desk, কলকাতা: ভারত টি -২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড ১৩১ কোটি টাকার বিশাল নগদ পুরস্কার ঘোষণা করেছে গোটা দল, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফদের জন্য। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়, ক্রিকেটারদের কোটি কোটি টাকার পুরস্কার দেওয়া হলে ও ,ভবিষ্যতের জন্য পরিকল্পনা আসলেই কতটা ?
অনেকের মতে, এত বড় অঙ্কের পুরস্কার অবশ্যই খেলোয়াড়দের সাফল্যের স্বীকৃতি। কিন্তু একই সঙ্গে প্রশ্নও থেকে যাচ্ছে ,শুধু পুরস্কারের বাজেট বাড়ালেই কি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ আরও শক্তিশালী হবে? নাকি প্রয়োজন আরও পরিকল্পিত বিনিয়োগ?
Cricket Association of Bengal (CAB) এর দায়িত্ব -ই মূলত কলকাতা ও পশ্চিমবঙ্গের ক্রিকেট পরিচালনা করে। তাদের মোট বাজেট বা খরচ যদি ও প্রতি বছর একরকম থাকে না, কারণ বেশির ভাগটাই আয়-ব্যয়ের বড় অংশ আসে ম্যাচ আয়োজন, স্পনসরশিপ, এবং Board of Control for Cricket in India (BCCI)-র অনুদান থেকে।
খরচের কাঠামো (প্রতি বছর)
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী CAB (Cricket Association of Bengal) -এর বার্ষিক বাজেট সাধারণত ৭০–১২০ কোটির মধ্যে ঘোরাফেরা করে। এই টাকার বড় অংশ যায় কয়েকটি জায়গায়।
ক্লাব ও লিগ ক্রিকেট
কলকাতার প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন লিগ আয়োজন ।
আম্পায়ার, ম্যাচ অফিসিয়াল, গ্রাউন্ড স্টাফ
আনুমানিক ৮–১৫ কোটি
প্লেয়ার পেমেন্ট ও ম্যাচ ফি
বেঙ্গল সিনিয়র দল
জুনিয়র (U-23, U-19, U-16) দল প্রায় ১০–২০ কোটি
গ্রাউন্ড ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ
Eden Gardens
CAB Academy
প্রায় ১৫–৩০ কোটি
বয়সভিত্তিক ক্রিকেট ও অ্যাকাডেমি
জুনিয়র টুর্নামেন্ট
ট্রেনিং ক্যাম্প
প্রায় ৫–১০ কোটি
তবু প্রশ্ন উঠছে দেশের গ্রাসরুট ক্রিকেটে কতটা বিনিয়োগ হচ্ছে ? স্কুল –কলেজ স্তরের ক্রিকেট কাঠামো কতটা উন্নত হচ্ছে?
মহকুমা গুলো থেকে প্রতিভা তুলে আনার জন্য কী দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে? ট্রফি জয়ের উদযাপন যত বড়, ভবিষ্যৎ ক্রিকেট গড়ার পরিকল্পনাও কি ততটাই বড়?


