Aaj India desk, মুম্বই: অমিতাভ বচ্চন-এর (Amitabh Bachchan) এর নতুন রিয়েল এস্টেট বাজিমাত নিয়ে আবারও বলিউড পাড়ায় চর্চা শুরু হয়েছে।
শোনা যাচ্ছে, বলিউডের এই ‘শাহেনশাহ’ এবার জমি বিনিয়োগের তালিকায় যোগ করেছেন আরও একটি সম্পত্তি। বিনোদন দুনিয়ার ফিসফাস—অমিতাভ (Amitabh Bachchan) নাকি সম্পত্তি কেনার নেশায় ধীরে ধীরে তৈরি করছেন এক ছোটখাটো সাম্রাজ্য!
সূত্রের খবর, এবার তিনি জমি কিনেছেন অযোধ্যায়-তে (Ayodhya), যা ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের জন্য সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে রয়েছে।
বলিউড মহলের দাবি, অমিতাভের (Amitabh Bachchan) রিয়েল এস্টেট পোর্টফোলিওতে ইতিমধ্যেই এই শহরে আরও তিনটি সম্পত্তি রয়েছে। নতুন এই বিনিয়োগের মাধ্যমে তিনি যেন আবারও প্রমাণ করলেন—অভিনয়ের বাইরে ব্যবসাতেও তার নজর বেশ তীক্ষ্ণ।
আরও জানা গেছে রিয়েল এস্টেটে বিনিয়োগ অমিতাভের (Amitabh Bachchan) পুরনো অভ্যাস। শুধু আয় বাড়ানোর কৌশলই নয়, ভবিষ্যতের সম্পদ সুরক্ষার পরিকল্পনাও নাকি এর পেছনে কাজ করে।
একাংশের ধারণা, দেশের গুরুত্বপূর্ণ পর্যটন ও ধর্মীয় কেন্দ্রগুলোতে জমি কিনলে সময়ের সঙ্গে সঙ্গে তার মূল্য বাড়ার সম্ভাবনা থাকে।
তবে এই খবর সামনে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে চর্চা। কেউ বলছেন, বয়স বাড়লেও ব্যবসায়িক বুদ্ধিতে এখনো ‘বিগ বি’ অনন্য। আবার কারও কৌতুক—“সিনেমার রাজা তো বটেই, এবার জমির রাজাও হতে চাইছেন!” যদিও অমিতাভ (Amitabh Bachchan) বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বিনোদন জগতে অমিতাভ (Amitabh Bachchan) এখনো সক্রিয়। বয়সের ছাপ স্পষ্ট হলেও কাজের প্রতি তার নিষ্ঠা এবং আর্থিক পরিকল্পনা নিয়ে বরাবরই আলোচনা হয়।
তার এই বিনিয়োগ কৌশল ভবিষ্যতে তার পরিবারের সম্পদ ব্যবস্থাপনাকেও শক্ত ভিত্তি দিতে পারে।
সব মিলিয়ে, জমি কেনার এই খবর বলিউডের গসিপ গ্যালারিতে নতুন মশলা যোগ করেছে। শাহেনশাহর (Amitabh Bachchan) রিয়েল এস্টেট মুভ এখন কোন দিকে যায়, সেটাই দেখার।
বলিউড মানেই শুধু অভিনয় নয়। এছাড়া তাদের আরও একটা জীবন আছে আর এর দ্বারা আরো জানো প্রমাণ পাওয়া গেল।


