32.4 C
Kolkata
Saturday, March 7, 2026
spot_img

রাজ্যে আসছে আরও ২৪০ কোম্পানি CAPF-ছাউনি গড়তে চলেছে নির্বাচন কমিশন

Aaj lndia Desk, কলকাতা: আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly election 2026)-কে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, দ্বিতীয় দফায় এই অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশন (Election Commission) – এর তত্ত্বাবধানে জওয়ানরা (CAPF) আগামী ১০ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গে পৌঁছে যাবেন বলে খবর। ভোটের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রের দাবি, কেন্দ্রীয় বাহিনীর (CAPF) জওয়ানদের রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা হবে। তারা ভোটের আগে বিভিন্ন সংবেদনশীল এলাকায় রুট মার্চ করবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেবে। পাশাপাশি ভোটের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও বিশেষ নজর রাখা হবে।

নির্বাচন কমিশন (Election Commission)- এর নির্দেশ অনুযায়ী, ধাপে ধাপে আরও কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হতে পারে বলেও সূত্রের খবর। ভোটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে ইতিমধ্যেই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন