Aaj lndia Desk, বীরভূম: বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে (Minor Death) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার স্থানীয় এক ব্যবসায়ীর গোডাউন থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে।
শুক্রবার সকাল হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও বাউরি সমাজের মানুষ। ঘটনার প্রতিবাদে তাঁরা সাঁইথিয়া -সিউড়ি প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ ধরে চলা অবরোধের জেরে শহরের ওই গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চন নগর গ্রামের এক নাবালিকা (Minor Death) সাঁইথিয়ার এক মার্বেল ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করত। বৃহস্পতিবার গভীর রাতে ওই ব্যবসায়ীর গোডাউন থেকে তার দেহ উদ্ধার হওয়ার পরেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা আসল দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলে রাস্তায় নেমে পড়েন। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন, যার ফলে বেশ কিছুক্ষণ ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়ার পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে পরে অবরোধ তুলে নেওয়া হয়। নাবালিকার মৃত্যুর (Minor Death) সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।


