32.6 C
Kolkata
Friday, March 6, 2026
spot_img

গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Aaj lndia Desk, কলকাতা: শীতের আমেজ প্রায় উধাও। বাড়ছে উষ্ণতা। তবে খুব শিগগিরই আবহাওয়ার পরিবর্তনের (Weather Update) ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। পূর্বাভাস সূত্রে , রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Weather Update)।

আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিন ও রাত – দুই সময়ের তাপমাত্রাই স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকায় শীতের আমেজ কার্যত উধাও। ইতিমধ্যেই শহরের আবহাওয়ায় উষ্ণতার ছোঁয়া স্পষ্ট (Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশ ওঠানামা করছে – আপেক্ষিক আর্দ্রতা ২৬ শতাংশ থেকে ৯০ শতাংশের মধ্যে রয়েছে।

অন্যদিকে , উত্তরবঙ্গেও আবহাওয়ার (Weather Update) পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার সেই বৃষ্টির প্রভাব কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলাতেও পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন