27 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ধাক্কা! বিদেশি তারকা ছাড়া শুরু হবে আইপিএল ২০২৬?

Aaj lndia Desk , কলকাতা: আগামী আইপিএল ২০২৬ (IPL 2026) শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি , আর এরই মাঝে বিদেশি খেলোয়াড়দের আগমন নিয়ে বড় ধাঁধা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও সংঘাতের কারণে আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত , ইতিমধ্যেই তা ঘোষণা হয়েছে । অনেক বিদেশি ক্রিকেটার সময়মতো ভারত পৌঁছাতে পারছেন না এমন টাই সূত্রের খবর ।

বিসিসিআই (BCCI )সূত্রে জানা গেছে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা ইউএই (UAE) -র মধ্যস্থলে ট্রানজিট করেন। তবে বর্তমানে সেই রুটগুলো অনিশ্চয়তার মুখে, ফলে বিকল্প ভ্রমণ ব্যবস্থা খুঁজতে হচ্ছে।

বাংলাদেশের মুশফিকুর রহিমের মতো খেলোয়াড়ও আটকা পড়েছেন। তার ডুবাই ফেরার ফ্লাইট বাতিল হওয়ায় তিনি এখনও দেশে ফিরতে পারেননি। এমন পরিস্থিতিতে আইপিএলের (IPL 2026) শুরুর তারিখ ঠিকঠাক রাখতে অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আইসিসি ( ICC) জানিয়েছে যে উত্তেজনার কারণে আইপিএলের আয়োজন পুরোপুরি ব্যাহত হবে না। তবে আন্তর্জাতিক খেলোয়াড়রা নিরাপদে এবং সময়মতো পৌঁছানোর জন্য বিকল্প রুট ও ভ্রমণ পরিকল্পনা করছে। বিসিসিআইও ( BCCI ) পরিস্থিতি মনিটর করছে এবং যারা সময়মতো পৌঁছাতে পারছেন না তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।

আইপিএল ২০২৬ ( IPL 2026 ) মূলত ২৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা, তবে বিদেশি খেলোয়াড়দের আগমনে এই তারিখে পরিবর্তন আসতে পারে। এ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন