35.6 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

জ্বলছে মধ্যপ্রাচ্য: তেলের বাজারে টানটান উত্তেজনা, আপনার পকেটে লাগবে ছ্যাঁকা!

নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যে বেজে গিয়েছে রণ দুন্দুভি! মার্কিন-ইজরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় মারা গিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেইনি। পাল্টা ২৭ প্রত্যাঘাতে মধ্যপ্রাচ্যের ২৭ টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসলামিক ফৌজ। এই যুদ্ধের (Iran-US war) আবহে হরমুজ প্রণালীতে আটকে গিয়েছে অপরিশোধিত তেলবাহী (Crude Oil) সব জাহাজ। যার ফলে ভারতের আকাশে সিঁদুরে মেঘ!

ইরানে যুদ্ধের (Iran-US war) ধাক্কা সরাসরি প্রভাব ফেলবে বিশ্ববাজারে। বিশ্ববাজারের মোট অপরিশোধিত তেলের (Crude Oil) ২০-২২ শতাংশই হরমুজ প্রণালী দিয়ে যায়। কিন্তু যুদ্ধের ফলে ওমান এবং আরব আমিরশাহির মধ্যেকার এই রাস্তা এখন বন্ধ। আশঙ্কা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাম পৌঁছোতে পারে ১১০ ডলারে!

তেলের হাহাকার পড়বে ভারতে!

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক এবং ভোক্তা। আমদানির মাধ্যমে অপরিশোধিত তেলের (Crude Oil) চাহিদার প্রায় ৮৫-৯০% পূরণ করে ভারত। পেট্রোলিয়াম পরিকল্পনা ও বিশ্লেষণ সেল (পিপিএসি) এর তথ্য অনুসারে, ভারত ২০২৫ অর্থবছরে ১১,৬০,৬১৮ কোটি টাকার অপরিশোধিত তেল আমদানি করেছে। ২০২৬ অর্থবছরের জানুয়ারি পর্যন্ত, অপরিশোধিত তেল আমদানি ছিল ৮,৮০,১৪৯ কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, প্রতি ব্যারেল তেলের (Crude Oil) দাম ১০ ডলার বৃদ্ধি পেলে আমদানি বিল বার্ষিক প্রায় ১০,০০০-১৫,০০০ কোটি টাকা বৃদ্ধি পেতে পারে। দীর্ঘ সময় ধরে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ভারতের আমদানি বিল বাড়িয়ে দিতে পারে, এর চলতি হিসাবের ঘাটতি বাড়িয়ে দিতে পারে, এর রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রাকে চাপ দিতে পারে, মুদ্রা দুর্বল করতে পারে, মুদ্রাস্ফীতি বাড়াতে পারে এবং বিদেশী মূলধন বহির্গমনকে ট্রিগার করতে পারে।

এক ধাক্কায় বাড়ল LPG-এর দাম

যুদ্ধের (Iran-US war) আবহে অপরিশোধিত তেলের (Crude Oil) পাশাপাশি প্রভাব পড়েছে রান্নার গ্যাসের দামেও। কলকাতাতে এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম প্রায় ৩১ টাকা বেড়ে গিয়েছে। অন্যদিকে দিল্লিতে দাম বেড়েছে ২৪ টাকা। নতুন দামের তালিকা অনুযায়ী, দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৪০.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৬৮.৫০ টাকা। কলকাতায় ১৮৪৪.৫০ টাকার বদলে এখন দিতে হবে ১৮৭৫.৫০ টাকা। মুম্বইয়ে ১৬৯২ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৭২০.৫০ টাকা। আর চেন্নাইয়ে ১৯ কেজির সিলিন্ডারের দাম ১৮৯৯.৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯২৯ টাকা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন