নয়াদিল্লি: যুদ্ধে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য (Iran-US War)। বাহারিন, আবুধাবি, কাটার ও সৌদি আরবে হামলার কথা স্বীকার করে নিয়েছে ইরান। সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে। বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে আরব আমিরাত, কুয়েতে। এমনকি ইজরায়েল ও মার্কিন ক্ষেপণাস্ত্রে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আল খামেইনি। যার প্রত্যাঘাতে মধ্যপ্রাচ্যের ২৭ টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসলামিক ফৌজ।
বাতিল একাধিক বিমান
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে একাধিক বিমান সংস্থা। জানা গিয়েছে, রবিবার পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে প্রায় ১০ টি বিমান বাতিল (Flight Cancelled) করা হয়েছে। শনিবার ভারত থেকে স্থগিত হয় ৪১০ বিমান। আজ প্রায় ৪৪ বিমান প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
কাতার এবং সৌদি আরবগামী একাধিক বিমান বাতিল করে দিয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। এছাড়াও কলকাতা থেকে দুবাইগামী এমিরেটসের উড়ান, দোহাগামী কাতার এয়ারওয়েজের বিমান, আরবগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট এবং আবু ধাবীগামী ইথিয়াদ এয়ারওয়েজের পরিষেবা বাতিল (Flight Cancelled) করা হয়েছে বলে জানা গিয়েছে।
দুবাইয়ে আটকে পিভি সিন্ধু
জানা গিয়েছে, অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে পড়েছেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু (PV Sindhu)। রবিবার এক্সে পোস্ট করে ভয়াবক অভিজ্ঞতার কথা জানিয়েছেন খেলোয়াড়। পিভি সিন্ধু লেখেন, “কয়েক ঘন্টা আগে, বিমানবন্দরে আমরা যেখানে লুকিয়ে ছিলাম তার কাছেই একটি বিস্ফোরণ ঘটে। কোনোক্রম ধোঁয়া এবং ধ্বংসাবশেষ থেকে প্রাণে বাঁচেন আমার কোচ।”
X Link: https://x.com/Pvsindhu1/status/2027922010614256097
সিন্ধু (PV Sindhu) আরও লেখেন, “দুবাই বিমানবন্দরের কর্মীদের এবং দুবাই কর্তৃপক্ষের অক্লান্ত প্রচেষ্টায় আমাদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। এখন নিরাপদে আছি। দুবাইতে অবস্থিত ভারতীয় হাই কমিশনকে বিশেষ ধন্যবাদ।” পাশাপাশি, দুইবাইয়ে আটকে পড়েছেন অভিনেত্রী সোনাল চৌহান। দেশে ফেরানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানান তিনি।


