21.7 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

কাল থেকেই বদলাচ্ছে WhatsApp-টেলিগ্রামের নিয়ম : কী বলছে নতুন টেলিকম বিধি?

Aaj India Desk, কলকাতা: আগামী ১ মার্চ থেকে দেশে WhatsApp, Telegram-সহ একাধিক মেসেজিং অ্যাপ ব্যবহারে বড় পরিবর্তন আসছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, যে সিম কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই সিম ফোনে সক্রিয় না থাকলে অ্যাপ কাজ করবে না। টেলিকম সাইবার সিকিউরিটি রুলস, ২০২৪ অনুযায়ী এই ‘সিম বাইন্ডিং’ নিয়ম কার্যকর হচ্ছে।

কী বলছে কেন্দ্র ?

২০২৫ সালের ২৮ নভেম্বর টেলিকম দফতর বিভিন্ন অ্যাপ সংস্থাকে ৯০ দিনের সময়সীমা দেয়। সেই সময়সীমা শেষ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। ফলে ১ মার্চ থেকে নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া স্পষ্ট করেছেন, এই সময়সীমা আর বাড়ানো হবে না। ডিজিটাল নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্তটি প্রয়োজনীয় বলেও তিনি মন্তব্য করেছেন।

কী পরিবর্তন হবে ?

নতুন নিয়ম অনুযায়ী –

  1. অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহৃত সিম ফোনে সক্রিয় থাকতে হবে
  2. সিম বদলানো, খুলে নেওয়া বা নিষ্ক্রিয় হলে সংশ্লিষ্ট অ্যাপ ডিভাইসে কাজ করা বন্ধ করবে
  3. পুনরায় ব্যবহার করতে হলে একই সিম ফোনে ঢুকিয়ে যাচাই (অথেন্টিকেশন) করতে হবে
  4. ডেস্কটপ বা ওয়েব ভার্সন প্রতি ছয় ঘণ্টা অন্তর স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হবে

এর ফলে WhatsApp Web, Telegram Web সহ অন্যান্য ওয়েব সেশন ব্যবহার করতে নিয়মিত কিউআর কোড স্ক্যান বা ফোন-ভিত্তিক যাচাই প্রয়োজন হবে।

কোন কোন অ্যাপে প্রভাব পড়বে ?

নির্দেশিকা পাঠানো হয়েছে জনপ্রিয় মেসেজিং ও সোশ্যাল প্ল্যাটফর্মগুলিকে। এর মধ্যে রয়েছে Telegram, Signal, Snapchat, ShareChat, JioChat, Arattai এবং Josh।

সব ক্ষেত্রেই অ্যাকাউন্টকে নিবন্ধিত সিমের সঙ্গে ক্রমাগত যুক্ত রাখতে হবে।

কেন এই সিদ্ধান্ত ?

সরকারের দাবি, সিম-সোয়াপ জালিয়াতি, ভুয়ো পরিচয়ে প্রতারণা এবং অনলাইন অর্থ কেলেঙ্কারি রুখতেই এই পদক্ষেপ। ব্যবহারকারীর পরিচয় আরও নির্ভরযোগ্যভাবে যাচাই করা গেলে সাইবার অপরাধ কমানো সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্র।

কী আশঙ্কা রয়েছে ? 

একাংশের মতে, নিয়মটি ভ্রমণকারী, ডুয়াল-সিম ব্যবহারকারী বা একাধিক ডিভাইসে একই অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য অসুবিধা তৈরি করতে পারে। তবে সরকার বলছে, সাইবার নিরাপত্তা জোরদার করাই এর মূল লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে ভারতে মেসেজিং অ্যাপ ব্যবহারের ধরনে উল্লেখযোগ্য বদল আসতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন