29.5 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

ভোটার তালিকায় ‘Under Adjudication’ , আদালতে যাওয়ার হুঁশিয়ারি মহম্মদ সেলিমের !

Aaj India Desk, বাঁকুড়া : পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা জেলায় জেলায় পৌঁছতে শুরু করেছে। এর মধ্যেই প্রকাশিত তালিকায় নিজের নামের পাশে ‘Under Adjudication’ লেখা দেখে উদ্বেগে পড়েছেন বাঁকুড়ার অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক মহম্মদ সেলিম।

শনিবার বাঁকুড়া শহরের বঙ্গ বিদ্যালয় এবং পুরসভার ১ নম্বর ওয়ার্ডে চূড়ান্ত ভোটার তালিকা টাঙানো হয়। পাশাপাশি আজ দুপুর ২টো থেকে চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনেও দেখতে পাওয়া যাবে। তালিকা দেখতে সকাল থেকেই বিদ্যালয়ে ভিড় বাড়তে থাকে। বাঁকুড়া বিধানসভার ১৩৫ নম্বর বুথের ভোটার এবং ইদগাহ মহল্লার বাসিন্দা মহম্মদ সেলিম তালিকা দেখতে গিয়ে দেখেন, তাঁর নামের পাশে ‘Under Adjudication’ উল্লেখ করা রয়েছে।

তিনি বলেন, “নামের একটি সামান্য ভুলের কারণে আমাকে শুনানিতে ডাকা হয়েছিল। তখন আমি পেনশনভোগী হিসেবে পিপিও এবং আদালতের হলফনামা জমা দিয়েছিলাম। তারপরও কেন এই অবস্থা, তা বুঝতে পারছি না।” তাঁর বক্তব্য, একজন প্রাক্তন সরকারি কর্মী হিসেবে তিনি নিয়ম মেনে সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। সাধারণ ভোটারদের ক্ষেত্রেও যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তা হলে ভোটাধিকার প্রয়োগে বাধা তৈরি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এর আগে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন, যাঁদের নামের পাশে ‘Under Adjudication’ লেখা থাকবে, তাঁদের নথিপত্র এখনও যাচাই প্রক্রিয়ায় রয়েছে। যাচাই শেষ হলে পরবর্তী সম্পূরক তালিকা প্রকাশ করা হবে। তবে মহম্মদ সেলিম স্পষ্ট জানিয়েছেন, সম্পূরক তালিকা প্রকাশের পরও যদি তাঁর নাম চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত না হয়, তাহলে তিনি আইনি পদক্ষেপ নেবেন।

উল্লেখ্য, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ঘিরে বিভিন্ন জেলায় আগ্রহ বাড়ছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটাররা দুপুর থেকে এপিক নম্বর দিয়ে অনলাইনে বা সংশ্লিষ্ট বুথে গিয়ে নিজেদের নাম যাচাই করতে পারেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন