23.6 C
Kolkata
Wednesday, February 25, 2026
spot_img

জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসতে বললেন শমীক ভট্টাচার্য! কেন?

Aaj India Desk, কলকাতা : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মঙ্গলবার ভোটের প্রাক্কালে ভোটার তালিকার অসঙ্গতি, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবং SIR ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।

এক সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, “SIR সংক্রান্ত যাবতীয় অসঙ্গতির সমস্ত দায় বর্তায় বাংলার মুখ্য সচিবের উপর। এর একমাত্র উদ্দেশ্য বাংলাদেশি জেহাদি রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়া। ভুয়ো ভোটারদের নাম রেখে দেওয়া।” তিনি দাবি করেন, ভোটার তালিকার অসঙ্গতি নিয়ে রাজ্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। SIR প্রকাশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলেন, কেরল বা বিহারের মুখ্যমন্ত্রীদের আদালতে যেতে হয় না। তাঁর অভিযোগ, আদালতে গিয়ে SIR প্রক্রিয়া ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে বিপজ্জনক। বিচারব্যবস্থার উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে আদালতের বোমাতঙ্কের প্রসঙ্গে শমীক বলেন, “গুলি আর তৃণমূল কংগ্রেস সমার্থক শব্দ।”

পাশাপাশি মুর্শিদাবাদ ও ডোমকলের পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনের আধিকারিক জ্ঞানেশ কুমারকে আসার আবেদনও জানান তিনি। তাঁর বক্তব্য, ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

অন্যদিকে ভোট প্রসঙ্গে শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) বক্তব্য, বিজেপি আর বাহিনীর উপর নির্ভর করে ভোট লড়ছে না। দল নিজস্ব কৌশলে মানুষের কাছে পৌঁছবে এবং ভোটার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করবে। কত দফায় ভোট হবে বা বাহিনী কতটা সক্রিয় থাকবে, তা নিয়ে বিজেপি উদ্বিগ্ন নয় বলেও জানান তিনি। বিজেপি ১ মার্চ থেকে রাজ্যজুড়ে সংগঠিত প্রচার শুরু করবে বলেও জানান তিনি। লক্ষ্য থাকবে শান্তিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছনো এবং ভোটার উপস্থিতি বাড়ানো।

ভোটার তালিকা সংশোধন, SIR যাচাই এবং প্রশাসনের ভূমিকা নিয়ে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বাড়ছে। আগামী নির্বাচনের আগে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন