28 C
Kolkata
Saturday, November 28, 2026
spot_img

যে সরকার তাঁকে দেশে ফিরতে দেয়নি, সেই হাসিনার হয়েই সওয়াল! কেন তাঁর পাশে দাঁড়ালেন তসলিমা?

Aaj India Desk, কলকাতা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন। এই প্রসঙ্গে দু’দিন আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। সেখানে তিনি জানান, শেখ হাসিনার নিজের দেশে ফিরে আসার অধিকার রয়েছে। তবে এই বক্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে, যে হাসিনা সরকারের আমলে তসলিমা নাসরিন নিজেই বাংলাদেশে ফেরার অনুমতি পাননি, সেই সরকারের প্রধানের হয়ে কেন মানবাধিকারের কথা বলছেন লেখিকা?

এই প্রশ্নের জবাবেই তসলিমা স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনও রাজনৈতিক ব্যক্তি বা সরকারের পক্ষ নিচ্ছেন না। তাঁর অবস্থান সম্পূর্ণভাবে মানবাধিকারের পক্ষে। এমনকী অতীতে যাঁদের হাতে তাঁর নিজের অধিকার লঙ্ঘিত হয়েছে, তাঁদের ক্ষেত্রেও তিনি একই নীতিতে বিশ্বাসী। তাঁর বক্তব্য, অন্যায়কারীর প্রতি অন্যায়কে সমর্থন করা তাঁর নীতি নয়। তসলিমা নাসরিনের কথায়, “আমি হাসিনা সরকারের সমর্থনে পোস্ট দিইনি। তাঁর দেশে ফেরার ও ন্যায় বিচার পাওয়ার অধিকারের পক্ষে আমি লিখেছি। আমাকে দেশে ফিরতে না দিয়ে তাঁর সরকার অন্যায় করেছে। সেই অন্যায়ের শিকার হয়েছি বলেই আমি জানি নিজের দেশে ফেরার অধিকার কেড়ে নেওয়ার যন্ত্রণা কতটা। মানবাধিকার শুধু তাঁদের জন্য নয় যাঁরা আমার অধিকার স্বীকার করেন। যিনি আমার অধিকার অস্বীকার করেছেন তাঁরও মানবাধিকার আছে। তাঁর অন্যায়ের বিচার চাই, তাঁর প্রতি অন্যায় চাই না।”

লেখিকার মতে, শেখ হাসিনা নিজের দেশে ফেরার অধিকার কতটা গুরুত্বপূর্ণ, তা উপলব্ধি করতে পারলে অন্যের ক্ষেত্রেও একই অধিকারকে সম্মান করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেছেন, হাসিনা বিষয়টি বুঝবেন এবং অতীতে তাঁর বাংলাদেশে ফেরার পথ আটকে দেওয়ার সিদ্ধান্তের জন্য অনুশোচনা করবেন। এ প্রসঙ্গে তসলিমা আরও বলেন, “তাঁর (হাসিনার) বোধ ফিরেছে কি না জানি না তবে আশা করি এই কথাটা তিনি বুঝবেন নিজের দেশে ফেরার অধিকার তাঁর কাছে যতটা মূল্যবান অন্যের কাছেও ততটাই মূল্যবান। তিনি ক্ষমতায় থাকাকালীন আমাকে দেশে ফিরতে দেননি। সেই অন্যায়ের জন্য তাঁর অনুশোচনা হওয়া উচিত। শুধু নিজের কষ্ট অনুভব করলেই বোধ ফেরে না। নিজের সিদ্ধান্তে অন্যের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায় স্বীকার করতে হয়। তার দায়ও নিতে হয়।”

সবশেষে লেখিকার স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনা অতীতের ঘটনার জন্য অনুশোচনা করুন বা না করুন, তাঁর মানবাধিকারের অধিকার অস্বীকার করবেন না তিনি। প্রতিহিংসার বদলে নিজের বিবেক ও মানবিক অবস্থানকেই গুরুত্ব দিতে চান তসলিমা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন