28 C
Kolkata
Saturday, November 28, 2026
spot_img

শোভনদেবের আর্জি খারিজ, ঋতব্রতও আপাতত বিরোধী দলনেতা নন! ১০ দিনের ডেডলাইন স্পিকারকে

Aaj lndia Desk, কলকাতা:রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতার চেয়ার ঘিরে চলা আইনি লড়াইয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee) করা মামলায় তাঁর দাবি মেনে নেয়নি আদালত। একইসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পাওয়ার প্রক্রিয়াতেও আইনি বৈধতা খুঁজে পায়নি বিচারপতি কৃষ্ণা রাওয়ের (Justice Krishna Rao) বেঞ্চ। ফলে আপাতত বিধানসভায় এই গুরুত্বপূর্ণ পদে কেউ থাকছেন না।

সিদ্ধান্তের ভার বিধানসভার স্পিকারের হাতে

আদালতের নির্দেশ অনুযায়ী, বিরোধী দলনেতা বেছে নেওয়ার বিষয়টি ফের স্পিকারের বিবেচনায় পাঠানো হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তাঁকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সেই সময়সীমার মধ্যে নতুন নাম ঘোষণা করার নির্দেশও দেওয়া হয়েছে। ততদিন বিধানসভায় কাউকে বিরোধী দলনেতা বলে উল্লেখ করা যাবে না।

মনোনয়ন ঘিরেই দুই পক্ষের সংঘাত

বিধানসভা নির্বাচনে ৮০টি আসন জিতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) রাজ্যের প্রধান বিরোধী দলের মর্যাদা পায়। এরপর দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শোভনদেব চট্টোপাধ্যায়কে ওই পদে মনোনীত করেন। ৯ মে স্পিকারকে চিঠি দিয়ে সেই সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু অভিযোগ, মনোনয়নের পরেও স্পিকারের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। পরবর্তী সময়ে ওই চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ সামনে আসে।

পাল্টা চিঠিতে ঋতব্রতর নাম

দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ১ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে (Sandipan Saha) দল থেকে বহিষ্কার করা হয়। এর দু’দিন পর বিক্ষুব্ধ বিধায়কেরা ঋতব্রতকে বিরোধী দলনেতা করার দাবি জানিয়ে স্পিকারকে চিঠি দেন। সেই আবেদনের ভিত্তিতে তাঁকে পদে বসানো হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতে যান শোভনদেব।

মামলার শুনানিতে বিধায়কদের সংখ্যা এবং প্রথম মনোনয়ন উপেক্ষা করার কারণ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে শুক্রবারের রায়ে সেই বিষয়গুলিতে আলাদা করে কোনও মন্তব্য করেনি আদালত। এখন ১০ দিনের মধ্যে স্পিকার কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন