নয়াদিল্লি: সম্প্রতি বিসলেরির জলে ব্রোমেট মেলা নিয়ে তোলপাড়! এই আবহেই এবার প্যাকেজড জলের (Packaged Drinking Water) দুনিয়ার দুই বেতাজ কিনলে ও বিসলেরি নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য! যা জানলে আপনার গা ঘিনঘিন করবে! অনেকের বাড়িতেই পানীয় জলের ক্ষেত্রে ভরসা ২০ লিটারের জলের ড্রাম। নামিদামী ব্র্যান্ডের স্পিকার লাগানো সেইসব জলের ড্রামে পানীয় জলের বদলে থাকছে বিষ! জানেন কি ওই পানীয় জলের ড্রামে কী করা হয়!
সূত্রের খবর, ২০ লিটারের জলের ড্রামে অনেকেই ফেলেন আবর্জনা! যার মধ্যে সিগারেটের বাড, গুটকার প্যাকেট এমনকি শিশুকে প্রস্রাব করানোর মত গা গুলিয়ে ওঠার প্রমাণও মিলেছে! আপনার বাড়িতে যারা ওই জলের ড্রাম পৌঁছে দেন, তাদের মধ্যে অনেক অসাধু ব্যবসায়ী ওইসব ড্রাম বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে রাস্তার ধারের কলের জলে কেবল ধুয়ে নেন! এখানেই শেষ নয়! মিনারেল ওয়াটার বলে বিক্রি করা সেইসব জলের ড্রামে ভরা হয় রাস্তার ধারের কলের জল! তারপরেই কেল্লা ফতে! কোম্পানির স্টিকার লাগিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয় প্যাকেজড ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার বলে (Packaged Drinking Water)!
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফ্যাক্টরি থেকে আসার পর এই বোতল গুলির সিল একবার খোলা হয়ে গেলে অধিকাংশ ক্ষেত্রেই তা আর জীবাণুমুক্ত করা হয় না। ওইভাবেই বোতলগুলি ব্যবহার করা হয় বছরের পর বছর। যার ফলে তাতে বাসা বাঁধে বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া! যা থেকে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা।
শুধু ড্রাম না, জলের বোতলেও বিপদ!
চিকিৎসকেরা জানাচ্ছেন, রাস্তায় বেরিয়ে অনেকেই ১০-২০ টাকার জলের বোতল (Packaged Drinking Water) কেনেন তৃষ্ণা মেটাতে। কিন্তু তা থেকেও হতে পারে মারাত্মক ক্ষতি। কেননা, ড্রামের মত প্লাস্টিকের বোতলগুলিকেও জীবাণুমুক্ত করা হয় না! সেই জল খেয়ে অনেক শিশুই অসুস্থ হয়ে পড়ে! ভাবুন তো, যে জলের গ্লাস বাড়ির শিশুর মুখে তুলে দিচ্ছেন, যে জল খেয়ে নিশ্চিন্তে ওষুধ খাচ্ছেন বাড়ির প্রবীণ সদস্য, সেই জারের ভিতরেই যদি থেকে যায় জীবাণুর আশঙ্কা?
তাহলে কি করবেন?
এখানে প্রশ্ন শুধু জলের গুণমান নিয়ে নয়, প্রশ্ন সাধারণ মানুষের বিশ্বাস নিয়েও। কারণ জারের (Packaged Drinking Water) গায়ে পরিচিত ব্র্যান্ডের নাম থাকলেই ভিতরের জল নিরাপদ, এমন নিশ্চয়তা নেই। তেষ্টা মেটানোর জল কিনছেন, নাকি অজান্তেই নিজের পরিবারের স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছেন? এই প্রশ্নটাই এখন সবচেয়ে জরুরি। তাই বাইরে বেরোলে অবশ্যই বাড়ি থেকে স্টিল, তামা বা কাঁচের বোতলে জল নিয়ে বেরোন। আর বাড়িতে? ওয়াটার ফিল্টার ব্যবহার করাই ভালো। কেননা কিছু পয়সা সাশ্রয়ের জন্য আপনার পরিবার কিন্তু বড় বিপদের সম্মুখীন!


