24 C
Kolkata
Wednesday, November 25, 2026
spot_img

কলকাতা পুরভোট নিয়ে ফের প্রশ্ন সুপ্রিম কোর্টের! ওয়ার্ড ভাগে প্রশাসকের ভূমিকা কী?

Aaj India Desk, নয়াদিল্লি: কলকাতা পুরভোট (Municipal Election) নিয়ে আইনি জটিলতা এখনও কাটেনি। সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) এই সংক্রান্ত মামলার শুনানিতে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচী। পৌরবোর্ড না থাকা সত্ত্বেও একজন পৌর প্রশাসক কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করতে পারেন, তা নিয়ে প্রশ্ন করেন তিনি। আজ আদালতে সেই প্রশ্নের জবাব দেওয়ার কথা সলিসিটর জেনারেল তুষার মেহতার।

শুনানিতে বিচারপতি বাগচী আরও জানতে চান, এত তাড়াহুড়ো করে গোটা প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন কেন পড়ল? সাধারণ মানুষকে নিজেদের মতামত জানানো বা আপত্তি জানানোর জন্য যে সময় দেওয়া হয়েছিল, তা কি যথেষ্ট ছিল? রাজ্য সরকার এই পুরো প্রক্রিয়ায় আইন মেনে কী কী পদক্ষেপ করেছে, আদালতে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার কথা তুষার মেহতার।

অন্যদিকে, আবেদনকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য রাজ্যের বক্তব্য হলফনামার মাধ্যমে আদালতে জমা দেওয়ার দাবি জানান। পাশাপাশি, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এসআইআর-এর তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করার অভিযোগও ওঠে। এই অভিযোগের ভিত্তিতে আগের শুনানিতেই রাজ্য সরকারের বিরুদ্ধে নোটিস জারি করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ।

সব মিলিয়ে কলকাতা পুরভোটের ওয়ার্ড পুনর্বিন্যাস এবং গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের আজকের শুনানির দিকে নজর রয়েছে। রাজ্যের বক্তব্যের পর এই আইনি জটিলতা কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন