Aaj India Desk, ঢাকা : ফের অশান্ত বাংলাদেশ। একের পর এক অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হামলার ঘটনায় নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। এবার নড়াইল জেলায় হিন্দু ও আওয়ামি লিগ সমর্থকদের প্রায় ২০০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই হামলার নেপথ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের হাত রয়েছে বলে দাবি করেছে আওয়ামি লিগের ছাত্র সংগঠন। পরিস্থিতি সামাল দিতে দেশের একাধিক জেলায় নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন।(Bangladesh Violence)
২৩ জেলায় নাশকতার অভিযোগ
আওয়ামি লিগের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের ২৩টি জেলায় একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। অভিযোগ, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দুটি ট্রেন এবং রেললাইনে। হামলার হাত থেকে রেহাই পায়নি গণপরিবহণও। অন্তত ১২টি বাস পুড়ে যাওয়ার খবর সামনে এসেছে। (Bangladesh Violence)
নিশানায় হিন্দু ও আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি?
সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি নড়াইল জেলায়। সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং আওয়ামি লিগ সমর্থকদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। প্রায় ২০০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার দাবি করেছে আওয়ামি লিগের ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, বিএনপি ও জামায়াত সমর্থকেরা এই হামলার সঙ্গে যুক্ত। (Bangladesh Violence)
পরিস্থিতির গুরুত্ব বুঝে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ প্রশাসন। ঢাকা মহানগর, গোপালগঞ্জ-সহ দেশের আটটি জেলায় বিপুল সংখ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নতুন করে যাতে হিংসা না ছড়ায়, সেদিকে নজর রাখছে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে, আওয়ামি লিগের বিক্ষোভ কর্মসূচি মোকাবিলায় পাল্টা রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিরোধী শিবিরের জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিও পৃথক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদন। ফলে রাজনৈতিক সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সব মিলিয়ে, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তবে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ সাধারণ মানুষের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের উপর সম্ভাব্য হামলার আশঙ্কা।


